হেফাজতে ইসলামের ১৩ দফা : ধর্ম অবমাননার বিরুদ্ধে মৃত্যুদন্ডের বিধান রেখে কঠোর আইন পাশের দাবি
আছলাম পারভেজ, হাটহাজারী, চট্টগ্রাম : হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আমীর পীরে কামেল আল্লামা শাহ আহমদ শফী, মহাসচিব আল্লামা হাফেজ মুহাম্মদ জুনায়েদ বাবুনগরী, কেন্দ্রীয় নেতা মাওলানা মুহাম্মদ আনাস মাদানী, মাওলানা শফিউল আলমসহ অন্যান্য নেতাগণ ৬ এপ্রিলের লংমার্চ মহাসমাবেশ শেষে দারুল উলূম হাটহাজারীতে ফিরে এসেছেন। গতকাল (৭ এপ্রিল) রোববার সকাল পৌনে ৮টার ফ্লাইটে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় দলের অসংখ্য নেতাকর্মী বিমানবন্দরে হেফাজত আমীরকে স্বাগত জানান। পূর্ব থেকেই অপেক্ষমান নেতাকর্মীদের বহনকারী ১৫টি মাইক্রো-জীপ এবং ৫০টি মটর সাইকেল এর গাড়ী বহর নিয়ে আল্লামা শাহ আহমদ শফী সকাল সাড়ে ১০টায় দারুল উলূম হাটহাজারী মাদ্রাসায় প্রবেশ করেন। এ সময় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, দারুল উলূমের সকল শিক্ষক এবং হাজার হাজার ছাত্র, উলামায়ে কেরাম ও তৌহিদী জনতা তাঁকে বীরোচিত অভ্যর্থনা জানান। এ সময় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের নায়েবে আমীর আল্লামা হাফেজ শামসুলম আলম, কেন্দ্রীয় নেতা মাওলানা মুফতী জসীম উদ্দীন, মাওলানা মুহাম্মদ ওমর, মাওলানা ফোরকান আহমদ, মাওলানা আহমদ দীদার, মাওলানা আশরাফ আলী নিজামপুর...