শ্বেতী রোগে হতাশা নয়
- Get link
- X
- Other Apps
ডা. এম মনিরুজ্জামান খান | তারিখ: ২২-০৪-২০১৩
শ্বেতী রোগ বা ভিটিলিগো এমন একটি চর্মরোগ, যেখানে ত্বকের রং পরিবর্তিত হয়ে হালকা হতে থাকে এবং ধীরে ধীরে সাদা রং ধারণ করে। অনেকে এ রোগে আক্রান্ত হয়ে বিব্রত অবস্থায় দিন কাটান। ২০ বছর বয়সের আগে যেকোনো নারী-পুরুষ এ রোগে আক্রান্ত হতে পারেন। তবে এটি সংক্রামক নয়, কোনো অভিশাপও নয়। ত্বকে মেলানিন নামের উপাদান ধীরে ধীরে কমার কারণে নির্দিষ্ট স্থানের রং পরিবর্তিত হতে শুরু করে। পরিবারে কারও এ রোগের ইতিহাস থাকলে শ্বেতী হওয়ার সম্ভাবনা বেশি।
সূর্যের আলোর সংস্পর্শে আক্রান্ত স্থানে প্রদাহ হয় এবং সাদা সাদা ছোপ পড়ে। বিশেষ করে শ্যামবর্ণের ত্বকে এটি বেশি স্পষ্টভাবে দৃশ্যমান হয়।
অনেকেরই ধারণা, শ্বেতী রোগের কোনো চিকিৎসা নেই। ধারণাটি ভুল। তবে এর চিকিৎসা সময়সাপেক্ষ, পুরোপুরি না-ও সারতে পারে। দুই বছরের মধ্যে সেরে যাবার সম্ভাবনা খুবই কম। দেহের লোমশ অংশের চিকিৎসা অনেকটাই সফল হয়। কিন্তু যেসব জায়গায় লোম থাকে না, যেমন আঙুল, ঠোঁট ইত্যাদির চিকিৎসা কষ্টকর। অনেক সময় নিজে থেকেই সেরে যেতে পারে।
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মলম, থেরাপি ব্যবহার করা হয়। প্রয়োজনে ত্বক প্রতিস্থাপন করা যায়। শ্বেতী রোগে আক্রান্তদের কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। রোদে কম বের হবেন। বাইরে যাওয়ার আগে ফুলহাতা জামা পরবেন। ছাতা ও সানগ্লাস ব্যবহার করুন। চামড়ায় ট্যাটু করা যাবে না। টকজাতীয় খাবার বেশি খাবেন না। চর্ম বিভাগ, বারডেম হাসপাতাল।

Comments