সরকারি ক্যাডার হলে নাম্বার প্লেট লাগে না
স্টাফ রিপোর্টার « আগের সংবাদ 231 পরের সংবাদ» বুধবার দুপুর একটায় কাকরাইলে রাজমনি সিনেমা হলের সামনে যুবলীগের আয়োজনে হরতালের প্রতিবাদে সমাবেশ চলছিল। ওই সমাবেশে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ, আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামসহ এক ডজনের বেশি মন্ত্রী ও সিনিয়র নেতা। যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল হোসেন সম্রাটের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ মঞ্চের পাশেই ঝকঝকে নতুন কয়েকটি মোটরসাইকেল দেখা যায। সেগুলোর নম্বর প্লেটের প্রতি সবার দৃষ্টি পড়ে। দিন বদলের হাওয়ায় ওইসব মোটর সাইকেলে বিআরটিএর নম্বর প্লেট উধাও হয়ে গেছে। রেজিস্ট্রেশনবিহীন ওইসব গাড়ির নম্বর প্লেটের স্থলে লেখা ছিল ‘বাংলাদেশ আওয়ামী লীগ-যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ।’ সরকারি দল আশ্রিত মাস্তান ও ক্যাডারদের হাতে এখন এ রকম বিপুল সংখ্যক নম্বর প্লেটহীন মোটরসাইকেল। অধিকাংশ ক্ষেত্রে সেগুলো ব্যবহৃত হচ্ছে চাঁদাবাজি, টেন্ডারবাজি, ছিনতাই, ডাকাতিসহ সন্ত্রাসী কর্মকাণ্ডে। যুবলীগের সাধারণ কর্মীরা বলেন, হরতালবিরোধী যেসব মোটরসাইকেল মহড়া হয়, ওইসব মহড়ার অধিকাংশ গাড়িই থাকে নম্ব...