ফ্ল্যাগশিপ কিলার’ ফোন আনল ওয়ানপ্লাস
অনলাইন ডেস্ক | আপডেট: ১৫:৩৭, জুলাই ২৮, ২০১৫ ২ Like গত বছরের জনপ্রিয় ওয়ান প্লাস স্মার্টফোনের পর এবারে চীনের স্টার্টআপ প্রতিষ্ঠান ওয়ানপ্লাস নতুন আরেকটি ‘ফ্ল্যাগশিপ কিলার’ ফোন উন্মুক্ত করেছে। ওয়ান প্লাস টু নামের এই স্মার্টফোনটিতে আইফোনের মতো যন্ত্রাংশ রয়েছে কিন্তু এর দাম আইফোনের তুলনায় অর্ধেক। ওয়ান প্লাসের জনপ্রিয়তার কারণে ‘ফ্ল্যাগশিপ কিলার’ ফোন হিসেবে প্রযুক্তি বিশ্বে পরিচিত হয়ে উঠেছে। গতকাল সোমবার ওয়ান প্লাস টু স্মার্টফোনটির ১৬ জিবি ও ৬৪ জিবি মডেলের ঘোষণা দিয়েছে ওয়ানপ্লাস। ৬৪ জিবি মডেলটির দাম হবে ৩৮৯ মার্কিন ডলার আর ১৬ জিবি মডেলটির দাম হবে ৩২৯ মার্কিন ডলার। ৬৪ জিবি মডেলের ওয়ান প্লাস টু স্মার্টফোনটিতে থাকছে অ্যালুমিনিয়াম ও ম্যাগনেশিয়ামের কাঠামো। সাড়ে পাঁচ ইঞ্চি মাপের ফুল এইচডি ডিসপ্লের স্মার্টফোনটিতে কোয়ালকমের তৈরি স্ন্যাপড্রাগন ৮১০ প্রসেসর, চার গিগাবাইট র্যাম ও তিন হাজার ৩০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি সুবিধা থাকবে। এ ছাড়াও এর পেছনে ১৩ ও সামনে পাঁচ মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে। বাজার বিশ্লেষকেরা বলছেন, স্মার্টফোনের বাজারে অ্যা...