Posts

Showing posts with the label বাড়ি পুড়লো আওয়ামীলীগ

রাজনৈতিক মতলবে দাঙ্গা উসকে দেয়া হচ্ছে : হিন্দুবাড়ি পাহারা দিচ্ছে বিএনপি-জামায়াত

Image
মাহমুদা ডলি ও রমিজ খান, লাকসাম থেকে ফিরে « আগের সংবাদ 95 পরের সংবাদ» কুমিল্লার লাকসাম উপজেলার একটি গ্রামে হিন্দু ধর্মাবলম্বী দাসবাড়িতে অগ্নিসংযোগের নেপথ্যে পাওয়া গেছে চাঞ্চল্যকর তথ্য। স্থানীয় আওয়ামী লীগ ওই ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছে এলাকাবাসী। তারা জানায়, দাস পরিবারটি মূলত বিএনপি সমর্থক। তাই এক ঢিলে দুই পাখি মারার জন্য আওয়ামী লীগের দুষ্কৃতকারীরা আগুন লাগিয়ে সাম্প্রদায়িক হামলার খবর প্রচার করেছে। দাস পরিবার বিষয়টি জানে বলেই ব্যাপক চাপ সত্ত্বেও বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করতে রাজি হয়নি তারা। অগত্যা পুলিশই বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেছে। গত ৮ মার্চ লাকসামের উত্তরদা গ্রামের কুয়েত প্রবাসী রতন চন্দ্র দাসের বসতঘরে অগ্নিসংযোগের ঘটনায় ওই পরিবারটি প্রায় নিঃস্ব হয়ে গেছে। দাস পরিবার জানিয়েছে, বাড়িতে নাশকতার ঘটনায় প্রায় ২০ ভরি স্বর্ণালঙ্কার লুট, ১১ মণ ধান পুড়ে যাওয়াসহ ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এখন খোলা আকাশের নিচে মানবেতর দিনযাপন করছে তারা। দাস পরিবার জানিয়েছে, স্থানীয় জামায়াতকর্মীদের সঙ্গে তাদের সারাজীবনই সুসম্পর...