ত্রিশোর্ধ্ব নারীরা সাবধান!
অনলাইন ডেস্ক | আপডেট: ১৩:০৮, মে ১২, ২০১৪ ০ Like প্রতিদিন ৩০ থেকে ৪৫ মিনিট ব্যায়াম করুন, আপনি নিজেই নিজের স্বাস্থ্যের দারুণ উন্নতি বুঝতে পারবেন এবং আপনার হূদরোগের ঝুঁকিও প্রায় অর্ধেক কমে যাবে। ছবিটি প্রতীকী ৩০ বছর কিংবা তার চেয়ে বেশি বয়সী নারীদের জন্য সবচেয়ে বড় স্বাস্থ্য ঝুঁকি ব্যায়াম না করা বা শারীরিক পরিশ্রম না করা। নতুন এক গবেষণার ভিত্তিতে বিজ্ঞানীরা বলেছেন, বয়স ত্রিশের কোঠায় পৌঁছেছে কিন্তু ব্যায়াম করছেন না বা পর্যাপ্ত পরিমাণে শারীরিকভাবে সক্রিয় নন এমন নারীরা সহজেই হূদরোগে আক্রান্ত হতে পারেন। ত্রিশের কোঠায় থাকা মানুষেরা শরীরচর্চার পরামর্শ মেনে চললে শুধু অস্ট্রেলিয়াতেই প্রতিবছর তিন হাজার প্রাণ বাঁচানো যেত বলেও জানিয়েছেন গবেষকেরা। বিবিসি এ খবর জানিয়েছে। এ গবেষণার ফলাফল বিশ্লেষণ করে ব্রিটিশ হার্ট ফাউন্ডেশন জানিয়েছে, ওজন বেড়ে যাওয়া বা মুটিয়ে যাওয়াসহ অন্যান্য কারণের মতোই ব্যায়াম না করা বা শারীরিক পরিশ্রম না করা নারীদের হূদরোগে আক্রান্ত হওয়ার সবচেয়ে বড় ঝুঁকিগুলোর একটি। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষক দল ১৯২০, ১৯৪০ ...