আকাশছোঁয়া সিলিয়া
সজীব মিয়া | আপডেট: ০০:৫৬, জানুয়ারি ৩১, ২০১৬ | প্রিন্ট সংস্করণ ৭ Like ১০ প্রথম আলোর শনিবারের ক্রোড়পত্র ছুটির দিনের সেলফি প্রতিযোগিতায় ছবিটা এসেছিল—বিমানের ককপিটে বাঙালি এক মেয়ে। ঠিকানা যুক্তরাষ্ট্র। যোগাযোগ করা হলো তাঁর সঙ্গে। জানা গেল, ছোটবেলা থেকেই বৈমানিক হওয়ার স্বপ্ন দেখেছেন সিলিয়া সালাম। দশম শ্রেণিতে পড়ার সময়ই কাউকে না জানিয়ে চুপিচুপি যোগাযোগ করেছিলেন যুক্তরাষ্ট্রের একটি ফ্লাইয়িং স্কুলের সঙ্গে। তারপর? প্রশিক্ষণ বিমানটি উড়ে চলেছে আটলান্টিক সাগরের ওপর দিয়ে। সে বিমানের ককপিটে বসে সিলিয়া সালাম কি একবার চিমটি কাটলেন? কারণ, বিমান তো তিনি ভিকারুননিসা নূন স্কুলে পড়ার সময় রোজ চালাতেন! কিন্তু ভ্রম কাটতেই বিমানের ককপিটে নয়, নিজেকে আবিষ্কার করতেন বাসার ছাদে কিংবা পড়ার টেবিলে! ই-মেইল কথোপকথনে সিলিয়া সালাম বলেন, ‘সত্যিই সেদিনের পুরো ব্যাপারটা আমার কাছে স্বপ্নের মতো ছিল। বিমান থেকে নামার পর সবাই যখন বাহবা দিচ্ছিল, তখনো বিশ্বাস করতে পারছিলাম না যে এতক্ষণ বিমানটি আমার নিয়ন্ত্রণেই ছিল!’ বৈমানি...