Posts

Showing posts with the label লিমন

লিমনের অদৃশ্য সেই পা

Image
বিন্দু ফারুক ওয়াসিফ |  তারিখ: ০৩-০৬-২০১৩ ০ মন্তব্য প্রিন্ট ShareThis পরের সংবাদ» লিমনের ওপর অন্যায় জায়েজ করতে বলা হচ্ছে, কেবল লিমন নয়, তার বাবা-মা, ভাইবোন সবাই সন্ত্রাসী লিমনের প্রধান অপরাধ, সে বেঁচে আছে। যদি সে একেবারে মরে যেত, তাহলে হয়তো আমরা সবাই বেঁচে যেতাম। আমাদের যারা সরকারি বাহিনী, তাদের জীবিত লিমনের অভিযোগ মোকাবিলা করতে হতো না। আমাদের যাঁরা গণমাধ্যমকর্মী, তাঁদের একটানা লিমনের জীবনের ওপর দিয়ে চলা নিরাপত্তা-ঝড়ের কাহিনি বলে যাওয়ার কষ্ট করতে হতো না। আমাদের যাঁরা মানবাধিকারকর্মী, তাঁদের যাত্রার বিবেকের মতো লিমন-নাটকের দৃশ্যে দৃশ্যে হাজির হয়ে অক্ষমতার কাঁদুনি গাইতে হতো না। পা হারানো লিমন, নাগরিক সমাজের প্রতিবাদ, মানবতাবাদী বন্ধন, আইনের রক্ষণভাগ সবাইকে আজ এক কাতারে দাঁড়িয়ে অসম লড়াই চালাতে হতো না রাষ্ট্রের সঙ্গে। মৃত লিমন প্রতিবাদ করত না, জীবনের ঝুঁকি নিয়ে দাবি করত না সে নিরপরাধ। যেমন দাবি করার সামর্থ্য নেই সম্প্রতি থানা হেফাজতে মৃত্যুবরণকারী নারায়ণগঞ্জের শামীম আর মিরপুরের হূদয়ের। মরে গিয়ে তারা সবাইকে বাঁচিয়ে দিয়ে গেছে। ফ...