বিচার বিভাগে রাজনীতিকরণে জনঅসন্তোষ বাড়ছে : যুক্তরাষ্ট্রের বার্ষিক মানবাধিকার প্রতিবেদন
ডেস্ক রিপোর্ট 48 পরের সংবাদ» যুক্তরাষ্ট্র সরকারের বার্ষিক মানবাধিকার প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে বিচার বিভাগকে রাজনীতিকরণ করায় জনগণের মধ্যে অসন্তোষ ক্রমেই বাড়ছে। বিচার বিভাগের ওপর সরকার রাজনৈতিক চাপ প্রয়োগ করছে। এতে বলা হয়েছে, দেশের কারাগারগুলোতে বন্দিদের মধ্যে দুই-তৃতীয়াংশই বিনা বিচারে আটক রয়েছে। ২০১২ সালে এ সংখ্যা ছিল ৫৬ হাজার। গতকাল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে ২০১২ সালে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির ওপর এ প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির ওপর ১৪ পৃষ্ঠার প্রতিবেদন রয়েছে। রিপোর্টে বলা হয়, বাংলাদেশে সবচেয়ে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা হচ্ছে গুম, প্রান্তিক জনগোষ্ঠীর বিরুদ্ধে বৈষম্য, অনিরাপদ কর্মপরিবেশ ও শ্রমিক অধিকারের বিষয়গুলো। সন্দেহজনক বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম ও অপহরণ অব্যাহত রয়েছে। মানবাধিকার সংগঠনগুলো এজন্য দেশের নিরাপত্তা বাহিনীকে দায়ী করছে। রিপোর্টে বলা হয়, স্বৈরাচারী কায়দায় গ্রেফতার ও নিরাপত্তা হেফাজতে মৃত্যু সমস্যা হিসাবে রয়...