Posts

Showing posts with the label ফরমালিন যুক্ত আম

ফরমালিনমুক্ত আম চেনার উপায়

ইনকিলাব ডেস্ক : জ্যৈষ্ঠ মাসে হাটে-বাজারে বিশেষ করে রাজধানী ঢাকায় দেখা যায়  আম-জাম-কাঁঠালের সমারোহ। এছাড়া তাল, বাঙ্গি, তরমুজ তো আছেই। মধু মাসে প্রাণভরে সুমধুর এসব ফলে স্বাদ নিতে কে না চায়। আর তাই মানুষ এগুলো কিনেও সমান তালে। কিন্তু বর্তমানে কিছু অসাধু ব্যবসায়ী এগুলোকে অসময়ে পাকানো ও তাজা রাখার স্বার্থে এর সঙ্গে কার্বাইড ও ফরমালিন মেশাচ্ছেন। এমনি ভেজাল আমের ভিড়ে বুঝবেন কিভাবে কোন আমটি ভালো এবং কোনটিতে দেয়া নেই কোনো ফরমালিন কিংবা কার্বাইড? এর জন্য আপনাকে যাচাই করতে হবে :- (১) প্রথমেই লক্ষ করুন যে, আমের গায়ে মাছি বসছে কিনা। কারণ ফরমালিন যুক্ত আমে মাছি বসবে না। (২) আম গাছে থাকা অবস্থায় বা গাছ পাকা আম হলে লক্ষ্য করে দেখবেন যে, আমের শরীরে এক রকম সাদাটে ভাব থাকে। কিন্তু ফরমালিন বা অন্য রাসায়নিকে চুবানো আম হবে ঝকঝকে সুন্দর। (৩) কারবাইড বা অন্য কিছু দিয়ে পাকানো আমের শরীর হয় মোলায়েম ও দাগহীন। কেননা আমগুলো কাঁচা অবস্থাতেই পেড়ে ফেলে ওষুধ দিয়ে পাকানো হয়। গাছ পাকা আমের ত্বকে দাগ পড়বেই। (৪) গাছপাকা আমের ত্বকের রঙে ভিন্নতা থাকবে। গোড়ার দিকে গাঢ় রঙ হবে, সেটাই স্বাভাবিক। কারবাই...