কামরুলের দাবি : ব্রাজিলের গমটা দেখতে খারাপ, কিন্ত মানে ঠিক আছে
ডেস্ক রিপোর্ট « আগের সংবাদ 5 পরের সংবাদ» ২১ জুন ২০১৫, ২:৫৮ অপরাহ্ন ব্রাজিল থেকে আমাদানি করা গমের ব্যাপারে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, আসলে দেখতে গমটা খারাপ। ব্রাজিলের গমটা উপর দিয়ে দেখতে কেউ পছন্দ করবে না। কিন্তু গুণগত মান ঠিক আছে। গুণগত মান ঠিক থাকলে এতো প্রশ্ন কেন? তিনি বলেন, এই গমটা নিয়ে একটি রাজনৈতিক মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা কথা বলছে। মিথ্যা ভিত্তিহীন তথ্য পরিবেশন করছে। পত্রপত্রিকার কথাগুলোর কোনো ভিত্তি নেই। মন্ত্রী বলেন, এক শ্রেণীর পত্রিকা ও বিশেষ রাজনৈতিক দলগুলো উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ সমস্ত অসত্য খবর পরিবেশন করছে। অযথা মনের সঙ্গে মাধুরি মিশিয়ে সরকারকে হেয় প্রতিপন্ন করার জন্য কথাবার্তা বলা হচ্ছে। বেগম খালেদা জিয়া পর্যন্ত এটাকে ইস্যু তৈরি করছেন। সংসদে মঙ্গলবার প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমানের এক সম্পূরক প্রশ্নের জবাব দিতে গিয়ে গম আমদানি নিয়ে খাদ্যমন্ত্রী বিস্তারিত জবাব দেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। পীর ফজ...