Posts

Showing posts with the label জলদস্যু সুমালিয়ান

‘বন্দুকের মুখেই থাকতি হতো’

নিজস্ব প্রতিবেদক  |  আপডেট: ২০:৫১, জুন ১৩, ২০১৪ ২ Like       ‘প্রায় সব সময় বন্দুকের মুখেই থাকতি হতো। জানি পালাতে গেলি মারা যাতি হবি। অন্য গ্রুপ দেখলিও মারি ফেলি দিবি।’ সোমালিয়ার জলদস্যুদের কবলে থাকার সময়ের এই বর্ণনা দিলেন নাবিক আবুল কাশেম। দীর্ঘ প্রায় সাড়ে তিন বছর পর মুক্তি পাওয়া এই নাবিকসহ সাত বাংলাদেশি আজ শুক্রবার বিকেলে মুখোমুখি হন গণমাধ্যম প্রতিনিধিদের। তাঁদের বর্ণনায় জানা গেল কীভাবে তাঁরা দস্যুদের কবলে পড়লেন, কেমন ছিলেন, কীভাবে মুক্ত হলেন। ২০১০ সালের ২৬ নভেম্বর সোমালিয়ান জলদস্যুদের হাতে আটক হয় মালয়েশিয়ার মালিকানাধীন পণ্যবাহী জাহাজ এমভি আলবেদো। সেই জাহাজে থাকা সাত বাংলাদেশি নাবিক আমিনুল ইসলাম, গোলাম মোস্তফা, লিমন সরকার, নুরুল হক, জাকির হোসেন, হাবিবুর রহমান ও আবুল কাশেম গতকাল বৃহস্পতিবার ঢাকায় পৌঁছান৷ আজ বিকেলে রাজধানীর উত্তরায় একটি হোটেলে উপস্থিত হন সংবাদ সম্মেলনে। সঙ্গে ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (সমুদ্রবিষয়ক) রিয়ার অ্যাডমিরাল (অব.) খুরশেদ আলম, বেসরকারি সংস্থা ম্যারিটাইম পাইরেসি হিউম্যানিটিরিয়ান রেসপন্সের (এ...