Posts

Showing posts with the label গল্প

অভিষেক ও রক্তকরবীর ছায়া

শরদিন্দু ভট্টাচার্য্য টুটুল এর গল্প এখানে আকাশ অনেক গভীর নীল। কথাটা বলে থামল অভিষেক। মনে হল এমনভাবে বলাটা ঠিক হয়নি। আকাশ তো আকাশের মতই হবে। যেখানে মেঘ থাকবে না, সেখানে আকাশ গভীর নীলাভ হবে। এটাই স্বাভাবিক। তবুও মনকে প্রবোধ দেয়ার জন্যে নিজেকে বলল, আকাশ মানেই হল গভীর শূন্যতায় সাজানো গাঢ় নীলের অতলান্ত মিশ্রণ। অভিষেক স্বপ্নের রথে সারাদিন চড়ে বেড়ায়। সেই স্বপ্নের নির্লোভ খেলায় মেতে থাকতে গিয়ে দেখতে পায় সবকিছুর মধ্যেই বিমূর্ত লোভ বিদ্যমান। সবাই সবটা বোঝে না। কারো কারো বোঝার দরকারও পড়ে না। যারা বোঝে তারা মরে। বিষাদময় কষ্টের সমুদ্রে ভেসে বেড়ায়। কখনো স্থির জীবনের সন্ধান পায় না। সুখের ঠিকানা বার বার বদলে যায়। ভুলে ভরা সমস্ত অতীত বত্রিশ দাঁত বের করে ব্যঙ্গ করে। অভিষেক এই অতীত শব্দটাকে খুবই ভয় পায়। আফ্রিকার জঙ্গলের হিংস্র বাঘ, ভাল্লুকের মত চিবিয়ে খেতে চায় অতীতের প্রতিটা মুহূর্তের কণা। চরম একাকিত্ব গ্রাস করে মরচেপড়া জীবনের বর্তমানকে। ভাবনাগুলো মেতে ওঠে রবীন্দ্রনাথের অদেখা নির্লিপ্ত আনন্দের মত। ভুল গন্তব্যের দিকে ছুটতে গিয়ে স্বপ্নচ্যুত হয় বার বার। যারা তাকে চিনে, জানে, বুঝে তারা তাকে কিছুতেই ...

রানী কাহিনী

মা হ মু দা ড লি আমার দেশ  অনেক বছর পর অফিসের কাজের জন্য ফিরে এলাম বিজয়নগরে। পরিবর্তন হয়েছে গ্রামের অনেক কিছুর। চেনা মুখগুলো অনেকটা অচেনা হয়ে গেছে। শুধু প্রকৃতি তার নিয়মেই পালাবদল করে চলছে প্রতিনিয়ত। এই গ্রামকে ভালোবাসতাম খুব। কিন্তু গ্রামের মানুষগুলোর প্রতি রয়েছে শুধু ঘৃণা আর ক্ষোভ। আমি বিকেলবেলা গ্রামের মধ্য দিয়ে বয়ে চলা নদীর তীরে হাঁটতে লাগলাম। মনে পড়ে গেল সেসব দিনের কথা। সেই শান বাঁধানো ঘাট, গৃহবধূ রানীর কথা। সেদিনও ছিল এমন একটা দিন। গোধূলি লগ্ন। নদীর ঘাটে বসে আছি আমি। দখিনা বাতাস এসে গাছগুলোকে দোলা দিয়ে যায় আর পত্রপল্লব বেজে ওঠে মর্মর ধ্বনিতে। ভরা জোয়ারে মৃদু ঢেউ ঘাটের শুকনো সিঁড়ি ভিজিয়ে দিয়ে যায়। দূরে অদূরে দেখা যায়, লাল-নীল শিমুল পলাশ জারুলের বীথিকা মঞ্জরি। দূরের আকাশ থেকে আমার মনটা ফিরে এলো কারো কণ্ঠস্বরে। কি করছ এশা? পেছন পানে তাকালাম। কি অপরূপা রমণী মূর্তি। কপালে সিঁদুর, দুধে আলতা গায়ের বরণ, নাক যেন বাঁশির মতো। কিন্তু পরনে মলিন ছেঁড়া কাপড়। সে আমার নীরবতা ভেঙে দিয়ে বলল, তুমি নীলা আপার বোন, তাই না? মাথা নাড়লাম। বুঝলাম আজই ওই পাড়ায় যে নতুন ভাড়াটিয়া উঠেছে সেই বিজয় মিত্...

আমাদের সেই সপী

Image
আমাদের বাড়িতে একটা অসহায় কাজের মেয়ে থাকে।নাম-স্বপ্না।যদিও গরীবের ঘরে জন্ম, ভাল পোশাক-আশাক পড়লে, মনে হয়  যেন কোন এক অভিজাত ঘরের সন্তান।আমার মা তাকে সপী বলে ডাকেন। সপীর মা মরে যাওয়ার পর তার বাবা আর এক বিয়ে করাতে অভাবের সতমার সংসারে সপী'টা নাখেয়ে খেয়ে শুকিয়ে  হাড্ডিসার হয়ে যাচ্ছিল। তার এক খালা তাকে আমাদের এক দূর সম্পর্কের আত্মীয়ের মাধ্যমে আমাদের বাড়িতে কাজ পায়িয়ে দেন। এক ঈদের কথা দিয়ে শুরু করি। ঈদের বেশ কিছুদিন আগ থেকেই আমাদের মত ছট্ট মনিদের মন ঈদ করার আনন্দের জোয়ারে ভাসতে থাকে।নুতন নুতন জা্মা, জুতু পড়ে প্রতিবেশী ছুট্ট বন্ধুদের সাথে হই-চই করে ঘুরে বেড়ানো ইত্যাদি ইত্যাদি। সবার জন্যই ঈদের পোষাক আনাহয়েছে। সপী'র জন্যই আনা হয়নি। আর মাও তা পছন্দ করেন না। অন্য দিকে মা'কে খুব ভয়ে ভয়ে আমার বাবা। বাবার ইচ্ছে থাকলেও তিনি খুবসম্ভবত মা'য়ের ভয়েই সপী'র জন্য ঈদের পোষাক আন্তে পারেন নি। ঈদের দিন সবার মুখে হাসি-খুসি, সবাই ঈদের সেমাই, হালোয়া,সুসাধু খাবার খাচ্ছে,নতুন নতুন জামা-জুতু পড়ে হৈ-চৈ করে ঘুরে বেড়াচ্ছে। কেবল আমার মনেই জমাট বাঁধা এক কালো মেঘ ঘনিভূত হয়ে আছ...

আমাদের সেই সপী

Image
আমাদের বাড়িতে একটা অসহায় কাজের মেয়ে থাকে।নাম-স্বপ্না।যদিও গরীবের ঘরে জন্ম, ভাল পোশাক-আশাক পড়লে, মনে হয়  যেন কোন এক অভিজাত ঘরের সন্তান।আমার মা তাকে সপী বলে ডাকেন। সপীর মা মরে যাওয়ার পর তার বাবা আর এক বিয়ে করাতে অভাবের সতমার সংসারে সপী'টা নাখেয়ে খেয়ে শুকিয়ে  হাড্ডিসার হয়ে যাচ্ছিল। তার এক খালা তাকে আমাদের এক দূর সম্পর্কের আত্মীয়ের মাধ্যমে আমাদের বাড়িতে কাজ পায়িয়ে দেন। এক ঈদের কথা দিয়ে শুরু করি। ঈদের বেশ কিছুদিন আগ থেকেই আমাদের মত ছট্ট মনিদের মন ঈদ করার আনন্দের জোয়ারে ভাসতে থাকে।নুতন নুতন জা্মা, জুতু পড়ে প্রতিবেশী ছুট্ট বন্ধুদের সাথে হই-চই করে ঘুরে বেড়ানো ইত্যাদি ইত্যাদি। সবার জন্যই ঈদের পোষাক আনাহয়েছে। সপী'র জন্যই আনা হয়নি। আর মাও তা পছন্দ করেন না। অন্য দিকে মা'কে খুব ভয়ে ভয়ে আমার বাবা। বাবার ইচ্ছে থাকলেও তিনি খুবসম্ভবত মা'য়ের ভয়েই সপী'র জন্য ঈদের পোষাক আন্তে পারেন নি। ঈদের দিন সবার মুখে হাসি-খুসি, সবাই ঈদের সেমাই, হালোয়া,সুসাধু খাবার খাচ্ছে,নতুন নতুন জামা-জুতু পড়ে হৈ-চৈ করে ঘুরে বেড়াচ্ছে। কেবল আমার মনেই জমাট বাঁধা এক কালো মেঘ ঘনিভূত ...