Posts

Showing posts with the label আন্তর্জাতিক

অন্যায্য’ মৃত্যুদণ্ডাদেশ প্রত্যাহারের আহ্বান

Image
|  তারিখ: ২১-০৩-২০১৩ ০ মন্তব্য প্রিন্ট ShareThis « আগের সংবাদ পরের সংবাদ» মিসরের ক্ষমতাসীন ইসলামপন্থী দল মুসলিম ব্রাদারহুডের ওয়েবসাইট ইখওয়ানওয়েব ডটকম-এ দুটি বিবৃতি প্রকাশিত হয়। প্রথমটি প্রকাশিত হয় ৭ ফেব্রুয়ারি, কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষিত হওয়ার এক দিন পর। ওই বিবৃতিতে বাংলাদেশে জামায়াতে ইসলামীর নেতাদের যুদ্ধাপরাধের বিচারকে ‘অন্যায্য’ বলে বর্ণনা করে বলা হয়, ‘বাংলাদেশে ইসলামপন্থী নেতাদের “ফৌজদারি অভিযোগের চেয়ে রাজনৈতিক কারণ বিবেচনায়” নিয়ে বিচারের সম্মুখীন করা হচ্ছে।’ বিবৃতিতে আরও লেখা হয়, ‘সব আন্তর্জাতিক নিয়মনীতি ও সনদ লঙ্ঘন করে চলা ওই অন্যায্য ও পক্ষপাতদুষ্ট বিচার প্রত্যাখ্যান করা ও এর নিন্দা জানানোর পাশাপাশি আমরা সব রাষ্ট্র, বিশেষত মুসলিম দেশ, আন্তর্জাতিক গোষ্ঠী ও সংগঠনকে এই বিচার, রাজবন্দীদের প্রতি অন্যায় আচরণ এবং মানব ট্র্যাজেডি বন্ধে সব রকম রাজনৈতিক ও নৈতিক চাপ প্রয়োগের অনুরোধ করছি।’ সাঈদীর মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরদিন ১ মার্চ আরেকটি বিবৃতিতে ব্রাদারহুডের নেতা ড. মাহমুদ গজলান বলেন, ‘বাংলাদেশের অন্যতম ইসলামপন্থ...

ভিন্ন খবর : ১০ কোটি টাকায় ডায়নার পোশাক

Image
ডেস্ক রিপোর্ট « আগের সংবাদ 10 পরের সংবাদ» লন্ডনে প্রিন্সেস ডায়নার ব্যবহার করা ১০টি পোশাক নিলামে আট লাখ ৬২ হাজার ৮০০ পাউন্ডে (প্রায় ১০ কোটি ২৩ লাখ টাকায়) গতকাল বিক্রি হয়েছে। নিলামে বিক্রি হওয়া পোশাকের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য আইটেম ছিল ডায়না ও তার স্বামী প্রিন্স চার্লসের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের নৈশভোজে পরা গাঢ় নীল মখমলের গাউনটি। নিলামে এর দাম উঠেছে ৩ কোটি ৬৩ লাখ ডলার। এই পোশাকটি পরেই ট্রাভোল্টার সঙ্গে তার চলচ্চিত্র স্যাটারডে নাইট ফেভারের ‘ইউ শুড বি ড্যান্সিং’ গানটির সঙ্গে নেচেছিলেন ডায়না। অকশনকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা কেরি টেইলরজানান, স্ত্রীকে চমক দেয়ার জন্য এক ব্রিটিশ ভদ্রলোক পোশাকটি কিনেছেন। নিলামে বিক্রি হওয়া অন্য পোশাকগুলো অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, দক্ষিণ কোরিয়া, ভারত ও ব্রাজিলে সরকারি সফরের সময় পরেছিলেন ডায়না। সূত্র : এএফপি