গডফাদার আর ফরমালিন
শাহদীন মালিক | আপডেট: ০৩:১৫, জুন ১৫, ২০১৪ | প্রিন্ট সংস্করণ ২ Like পরবর্তী অংশ ১২ জুনের প্রথম আলোর নবম পৃষ্ঠায় একটা খবরের শিরোনাম ছিল, ‘শতভাগ জাম ও ৯৫ ভাগ লিচুতে ফরমালিন’। কৃষ্ণকলির সাঁওতাল ও ঝুমুর গান-এর যে সিডিটা এখন চেম্বারের গানের কলে বাজছে, সেই সিডির শেষ গানের প্রথম কলি এ রকম, ‘সানতাল করেছে ভগবান, মানুষ করেনি ভগবান’। মানুষ কি প্রায় প্রতিটি খাবারে জেনেশুনে বিষ দিতে পারে? আমাদের সানতাল করেনি, সৃষ্টিকর্তা মানুষই করেছে। কিন্তু আজকাল আমরা এক আজব প্রজাতির মানুষ হয়ে পড়ছি। এই ফলের মৌসুমে সেই ছোট বাচ্চারা জাম অতটা না খেলেও মিষ্টি লিচু খাবে, মা-বাবা তাদের আদর করে আম খাওয়াবে। একটু বেশি টাকার জন্য ব্যবসায়ীদের বদৌলতে এই শিশুরা এখন বিষ খাচ্ছে, ফলের সঙ্গে। বলা বাহুল্য, শুধু ফল ব্যবসায়ীদের কথা হচ্ছে না। মাছে বিষ এসেছে অনেক আগে। দিন কতেক আগে টেলিভিশনের খবরের বিশেষ রিপোর্টে দেখলাম, ফার্মের গরু যে ঘাস খাচ্ছে, তাতেও গুরুতর বিষ, যে বিষ রয়ে যাচ্ছে গরুর দুধে আর সেই দুধ থেকে বাচ্চাদের শরীরে। সেই গুরুতর বি...