সময় কীভাবে মাপা হয়?
সময় কীভাবে মাপা হয়? আব্দুল কাইয়ুম | তারিখ: ০২-০২-২০১৩ ০ মন্তব্য প্রিন্ট ShareThis পরের সংবাদ» নতুন বছর এসেছে। তার অর্থ, পৃথিবী সূর্যের চারদিকে একবার ঘুরে এসেছে। এর মধ্যে প্রতিদিন পৃথিবী তার নিজের চারপাশে ২৪ ঘণ্টায় একবার করে ঘুরছে। প্রতি ঘণ্টাকে ৬০ মিনিট ও প্রতি মিনিটকে ৬০ সেকেন্ডে ভাগ করে আমরা সাধারণত সময় মাপি। সনাতন এই হিসাবে, গড় সৌরদিবসকে ৮৬ হাজার ৪০০ দিয়ে ভাগ করলে পাই সময়ের একক, সেকেন্ড। কিন্তু গড় দিবসের হেরফের হয়। কারণ, এটা নির্ভর করে মহাবিশ্বে গ্রহ-নক্ষত্রের পরিভ্রমণের ওপর, তাই আরও নিখুঁত একটি একক বের করার প্রয়োজন দেখা দেয়। পৃথিবীর সূর্য প্রদক্ষিণের ভিত্তিতে সময় মাপার পদ্ধতিটির চেয়েও অধিকতর বিজ্ঞানসম্মত পদ্ধতি এখন ব্যবহার করা হয়। আধুনিক পদ্ধতি হলো, পরমাণুর কম্পনের ভিত্তিতে সময় পরিমাপ করা। একটি সিসিয়াম পরমাণু দুটি বিকীরণ অবস্থার (র্যাডিয়েশন স্টেট) মধ্যে ৯১৯ কোটি ২৬ লাখ ৩১ হাজার ৭৭০ বার দোলনকালকে এক সেকেন্ড ধরা হয়। ১৯৬৭ সাল থেকে সেকেন্ডের এই সংজ্ঞা প্রচলিত। সৌরবছরের বিকল্প হিসেবে জ্যোতির্বিজ্ঞানীরা বছরের পরিমাপ হিসেবে মহাজাগতিক বছর (কসমিক ইয়ার) ব্যবহার করেন...