শাবনূরের ছেলের ছবি প্রকাশ
অনলাইন প্রতিবেদক | আপডেট: ১৬:৩৬, জানুয়ারি ০২, ২০১৪ ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়িকা শাবনূরের ছেলে হয়েছে চার দিন হলো। কিন্তু শাবনূরের ছেলের মুখ দেখতে না পেয়ে ভক্তদের আক্ষেপের শেষ নেই যেন। অবশেষে শাবনূর-ভক্তদের সেই অপেক্ষার অবসান হলো। ছোট বোন ঝুমুরের স্বামী মাইনুল ইসলামের ফেবসুক অ্যাকাউন্টে শাবনূরের ছেলে আইজান নেহানের একটি ছবি প্রকাশ করা হয়েছে। শাবনূর ও তাঁর ছেলের জন্য সবার কাছে দোয়া চেয়ে অস্ট্রেলিয়ার সিডনি থেকে মুঠোফোনে শাবনূরের ছোট বোন ঝুমুর বলেন, ‘আইজানের ছবি প্রকাশ নিয়ে পরিবার থেকে এক ধরনের বিধিনিষেধ ছিল। মূলত আমার মা চাচ্ছিলেন না আইজানের ছবি এখনই সবার সামনে প্রকাশ হোক। পরে সবার সম্মতিতে ছবিটি ফেসবুকে দেওয়া হয়।’ এদিকে, শাবনূরের স্বামী অনীক মাহমুদ এখন ঢাকায়। তিনি বলেন, ‘ব্যবসায়িক ব্যস্ততার কারণে সন্তানের জন্মের সময় আমি সিডনিতে থাকতে পারিনি। আর তাই সন্তানের মুখ দেখতে আমাকেও ফেসবুকের আশ্রয় নিতে হয়েছে। মাইনুল ভাইয়ের পোস্ট করা ছবিতে বাবুকে (আইজান) দেখে বাকরুদ্ধ হয়ে যাই। আমার জীবনে এতটা খুশির সময় আর কখনো আসেনি...