Posts

Showing posts with the label সি

সাড়ে ৫ হাজার ইরাকি বিজ্ঞানীকে হত্যা করেছে মোসাদ : সিআইএ

Image
ইনকিলাব ডেস্ক : ২০০৩ সালে ইরাকে ইঙ্গ-মার্কিন দখলদারিত্বের পর থেকে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ ও ইহুদিবাদী ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ সাড়ে পাঁচ হাজারেরও বেশি ইরাকি বিজ্ঞানী ও বিশেষজ্ঞকে হত্যা করেছে। ব্রিটেনের ম্যাগাজিন পলিটিক অবজারভার ইরানের  আরবীভাষী টেলিভিশন নেটওয়ার্ক ‘আলআলম’র বরাত দিয়ে জানিয়েছে, ২০০৩ সালে সাদ্দামের পতনের পরের দিন থেকে এ পর্যন্ত সিআইএ ও মোসাদ সাড়ে পাঁচ হাজারেরও বেশি ইরাকি বিজ্ঞানী ও বিশেষজ্ঞকে হত্যা করেছে। তাদের সবাইকে ইরাকের ভেতরেই হত্যা করা হয়। ওই ইরাকি বিজ্ঞানী ও বিশেষজ্ঞদের বেশিরভাগই  নিহত  হয়েছে মোসাদের হাতে এবং ইহুদিবাদী ইসরাইলের নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশেই তাদের হত্যা করেছে মোসাদ।  মোসাদ  ইরাকের বিজ্ঞানী, গবেষক, চিন্তাবিদ, চিকিৎসক ও বিশেষ করে পরমাণু ও রাসায়নিক বিষয়ের বিশেষজ্ঞদের হত্যার জন্য  এই মুসলিম দেশটিতে গোপনে বহু ঘাতক চক্র পাঠিয়েছিল। অবজারভারের ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকি বিজ্ঞানী ও বিশেষজ্ঞদের হত্যায় দ্বিতীয় সর্বোচ্চ ভূমিকা রেখেছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। সিআইএ ইরাকের ওই বিশেষজ্ঞ ও বিজ্ঞ...