Posts

Showing posts with the label খেলা

বাংলাদেশ এগিয়ে নিক মাহফুজাকে

Image
নাইর ইকবাল  |  আপডেট:  ১৭:০৬, ফেব্রুয়ারি ১৬, ২০১৬ ২ Like ৯             ছোটবেলায় মাহফুজার অসম্ভব অভিমান হয়েছিল মায়ের ওপর। শিশু একাডেমি থেকে পাওয়া তাঁর একটি সোনার পদক বাধ্য হয়েই বিক্রি করতে হয়েছিল মা করিমুন্নেসাকে। স্বামীর চিকিৎসার জন্য। জীবনের মৌলিক প্রয়োজন মেটাতেই হিমশিম খাচ্ছেন যিনি, তিনি একটি সোনার পদক জমিয়ে রাখার বিলাসিতা দেখান কী করে!  মেয়ের অভিমানী চেহারাটা দেখে মাথায় হাত বুলিয়ে মা বলেছিলেন, ‘একটু গুছিয়ে উঠি, আমি তোর এই সোনার মেডেল আবার ফিরিয়ে দেব।’ অভিমান হলেও জীবন-সংগ্রামের প্রয়োজনটা বোঝার বুদ্ধিটা কিশোরী মাহফুজার ছিল। চোয়ালবদ্ধ প্রতিজ্ঞা করেছিলেন এমন আরও পদক জেতার। মাহফুজার সেই প্রত্যয় থেকেই গর্বিত আজ তাঁর দেশ। শিলংয়ে দক্ষিণ এশীয় গেমসে সাঁতার পুলে ঝড় তুলে জিতে নিলেন দুটি সোনার পদক। প্রথম বাংলাদেশি নারী হিসেবে কোনো দক্ষিণ এশীয় গেমসে সাঁতারে সোনার পদক জিতে নাম লেখালেন তিনি ইতিহাসে।  যশোরের অভয়নগরে বেড়ে ওঠা মাহফুজার জীবনটা কুসুমাস্তীর্ণ ছিল না কোনো দিনই। বরং কাঁটা বিছানো পথেই তাঁকে হাঁটতে হয়েছে নিরন্তর। ...