Posts

Showing posts with the label হিন্দুদের উপর আওয়ামী সন্ত্রাস

পটুয়াখালীতে হিন্দু ব্যবসায়ীদের পেটালেন আওয়ামী লীগ নেতা : সেনবাগ ও বদরগঞ্জ হিন্দুদের জমি দখল করেছে সরকারি দলের ক্যাডাররা

Image
ডেস্ক রিপোর্ট « আগের সংবাদ 46 পরের সংবাদ» বিভিন্ন স্থানে আওয়ামী লীগের সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠেছে সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের নিম্ন আয়ের মানুষের প্রতি। নির্বাচনের পর থেকে শুরু হওয়া আওয়ামী তাণ্ডবের অংশ হিসেবে গতকালও বিভিন্ন স্থানে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একাধিক স্থানে হিন্দু সম্প্রদায়ের লোকজনের জমি দখলের প্রমাণ পাওয়া গেছে আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে। পটুয়াখালীতে গতকাল ৩ হিন্দু ব্যবসায়ীকে পিটিয়েছে এক আ.লীগ নেতা। এ সময় তাদের দোকানপাট ভাংচুর করা হয়। নোয়াখালীতে দখলের অভিযোগ পাওয়া গেছে আ.লীগের বিরুদ্ধে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর : পটুয়াখালীতে তিন হিন্দু ব্যবসায়ীকে পেটালেন আ.লীগ নেতা : ৩ দিন ধরে পটুয়াখালী শহরসহ জেলার সর্বত্র সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অব্যাহত থাকাকালীন শহরতলির লাউকাঠি বাজারে ৩ হিন্দু ব্যবসায়ীর দোকানে হামলা চালিয়ে ভাংচুর, মারধর ও প্রাণনাশের হুমকি দিয়েছে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতির নেতৃত্বে একদল ক্যাডার। সিগারেট এবং ৫শ’ টাকা না দেয়ায় এ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়ার পর পুলিশ ...