যাপিত জীবনের দিনলিপি-পাঁচ
ভিকারুন নিসা, সাস্কাতুন (কানাডা) থেকে | আপডেট: ১৯:৫৪, অক্টোবর ১৫, ২০১৫ ৮ Like ৬ স্বামী এজাজের সঙ্গে লেখিকা গাছের পাতারা হলুদ হয়ে ঝরতে শুরু করেছে। ঘর থেকে বেরোতেই প্রচণ্ড ঠান্ডায় হাত পা জমে যাচ্ছিল। গায়ের পাতলা সোয়েটারের ভেতর দিয়ে হিম ঠান্ডা বাতাস টের পাইয়ে দিল শরীরের প্রতিটা লোমকূপকে তাদের আগমনী বার্তা। শীত মানেই ঘরে বন্দী। বাইরে বেরোনোর জন্য একগাদা কাপর-চোপর। গাড়িতে হিটিং, বাড়িতে হিটিং। তারপরও এটাই প্রকৃতি। এর মাঝেই কানাডীয়রা পার করে দেয় শীতের দিনগুলো। অপেক্ষা করে আরেকটি নতুন বছরের—গ্রীষ্মকালের। আবার ঝলমলে রোদ, উম দেওয়া বাতাস, সবুজ পাতা, রংবেরঙের চমৎকার ফুল, টলটলে লেকের পানি। আবার সে সময়টা ফিরে আসবে। এই অপেক্ষায় থাকে তারা। অন্যদিকে কানাডায় আমাদের প্রথম শীত। বাইরে ঝকঝকে রোদ। বাইরে বেরিয়ে দেখি ঠান্ডায় হাত-পা জমে যাচ্ছে। কাঁপতে কাঁপতে ইংলিশ ক্লাসে গিয়ে ঢুকলাম। আমার পায়ে স্যান্ডেল। শিক্ষিকা জেনি বললেন, তোমার পায়ে মোজা নাই কেন? তার দুচোখে বিস্ময়। আমি মোজা পরি না। গরম দেশ থেকে এসেছি। অভ্যাস নাই। আমি নির্...