Posts

Showing posts with the label সমুদ্রে সাবধানতা

সমুদ্রসৈকতে নামুন, সাবধানে!

Image
আপডেট: ০১:২২, এপ্রিল ২৩, ২০১৪  |  প্রিন্ট সংস্করণ ০   Like           উড়ছে লাল পতাকা। তবুও সমুদ্রে গোসল করতে নেমেছেন পর্যটকেরা। কবে সচেতন হবেন তাঁরা? শুধুই কি সেন্ট মার্টিন দ্বীপ সৈকতের এই বেহাল দশা? টেকনাফ, ইনানী, হিমছড়ি, বড়ছড়া ছাড়াও কক্সবাজার সৈকতের ডায়াবেটিক হাসপাতাল পয়েন্ট, লাবণী পয়েন্ট, সি-গাল পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট ও কলাতলী পয়েন্টে এ রকম অসংখ্য মৃত্যুফাঁদ লুকিয়ে আছে। যেখানে গোসল করতে নেমে গত ১৩ বছরে মারা গেছেন ৮৫ জন পর্যটক। এর মধ্যে সেন্ট মার্টিন দ্বীপে মারা গেছেন ১৮ জন।  তাই সমুদ্রসৈকত সম্পর্কে সচেতনতা এবং সতর্কতা জরুরি।    সৈকতে নামার আগে নিশ্চিত করে নিন—সাগরে জোয়ার, নাকি ভাটা চলছে। খেয়াল করুন, বালুচরে লাল বা সবুজ পতাকা উড়ছে কি না? লাল পতাকা উড়তে দেখলে ধরে নেবেন, এখন সাগরে নামা বিপজ্জনক, ভাটা চলছে। আবার যেখানে লাল পতাকা উড়ছে, সেখানে বিপজ্জনক খাদ বা গুপ্তখাল আছে, এটাও ধরে নিতে হবে।   আর সবুজ পতাকা উড়লে ধরে নেবেন জোয়ার চলছে। তখন সাগরে নামতে সমস্যা নেই। লাইফ জ্যাকেট বা টিউব নিয়ে হাঁটুপানি পর্যন...