সমকামী বিয়েতে নাম লেখালেন জোডি ফস্টার
http://www.youtube.com/watch?v=d19jTs7jTH8 অনলাইন ডেস্ক | আপডেট: ১৫:৪২, এপ্রিল ২৫, ২০১৪ ০ Like আলেকজান্ড্রা হেডিসনের সঙ্গে জোডি ফস্টার (ডানে) সমকামী বিয়ে সম্পন্ন করে খবরের শিরোনাম হলেন ‘দ্য অ্যাকিউজড’খ্যাত অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী জোডি ফস্টার। সম্প্রতি বান্ধবী মার্কিন আলোকচিত্রী, অভিনেত্রী ও নির্মাতা আলেকজান্ড্রা হেডিসনের সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন ৫১ বছর বয়সী এ তারকা অভিনেত্রী। বিষয়টির সত্যতা নিশ্চিত করলেও বিস্তারিত কিছু জানাননি জোডি ফস্টারের মুখপাত্র। দীর্ঘ ২০ বছর এক ছাদের নিচে বসবাসের পর ২০০৮ সালে সিডনি বার্নার্ডের সঙ্গে সম্পর্কের ইতি টানেন জোডি ফস্টার। দীর্ঘদিন বিষয়টি সবার অগোচরেই ছিল। ২০১৩ সালে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আবেগপূর্ণ এক বক্তব্যের মধ্য দিয়ে সিডনির সঙ্গে বিচ্ছেদের কথা প্রথমবারের মতো জনসমক্ষে প্রকাশ করেন ফস্টার। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে ইঅনলাইন। বছর খানেক আগে লস অ্যাঞ্জেলেসের আলোকচিত্রী আলেকজান্ড্রা হেডিসনের সঙ্গে প্রণয়ের সম্পর্কে জড়ান ফস্টার। পরবর্তী সময়ে ...