Posts

Showing posts with the label গর্ভধারণ

লাল মাংস উপকারী গর্ভধারণে

Image
অনলাইন ডেস্ক  |  আপডেট: ১০:৫৫, ফেব্রুয়ারি ০৯, ২০১৪             লাল মাংস ভিটামিন বি-৬ এবং সেলেনিয়ামের ভালো উত্স। গরু, ভেড়া ও ছাগলের মাংসে পাওয়া যায় এমন কিছু পুষ্টি উপাদান নারীর গর্ভধারণ ক্ষমতার জন্য উপকারী। তা ছাড়া সন্তান নেওয়ার চিন্তা করছেন, এমন দম্পতিদের সাধারণ স্বাস্থ্যের জন্যও তা ভালো বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাই এ অবস্থায় লাল মাংস বা গরু, ভেড়া, ছাগলের মাংস খাওয়া উপকারে আসতে পারে। যুক্তরাজ্যের ফিমেলফার্স্ট সাময়িকী এ খবর জানিয়েছে। লাল মাংসের গুণাগুণ ও পুষ্টি উপাদান নিয়ে গবেষণা ও তথ্য সরবরাহের কাজে নিয়োজিত স্বাস্থ্যসেবা পেশাদারদের সংগঠন ‘ মিট অ্যাডভাইজরি প্যানেল’ এ গবেষণা চালিয়েছে। সংস্থাটির মুখপাত্র ক্যারি রুক্সটন বলেছেন, ‘ লাল মাংস খেলে নারীর গর্ভধারণ ক্ষমতা বাড়বে , এমন কথা নানান দেশে যুগ যুগ ধরেই প্রচলিত, লোকগল্পে। এখন আমরা বৈজ্ঞানিক গবেষণা থেকে দেখছি যে, লাল মাংসে পাওয়া যায় এমন পুষ্টি উপাদানের সত্যি সত্যিই ভূমিকা আছে সাধারণ প্রজনন স্বাস্থ্যের ওপর।’ গবেষকেরা জানিয়েছেন, বিশ্বজুড়েই প্রাকৃতিকভাবে প্রাপ্তির স্বল্পতার কারণ...

গর্ভধারণের জন্য শরীর ও মন কি প্রস্তুত?

Image
ডা. রেহেনা পারভীন |  তারিখ: ১৭-০৪-২০১৩ ০ মন্তব্য প্রিন্ট ShareThis « আগের সংবাদ পরের সংবাদ» গর্ভধারণ একটি স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু এ জন্য চাই মায়ের শারীরিক ও মানসিক প্রস্তুতি। আমাদের দেশে বেশির ভাগ গর্ভধারণই অপরিকল্পিত। কিন্তু গর্ভধারণের আগে মায়ের সুস্বাস্থ্য ও প্রস্তুতি নিশ্চিত করা গেলে অনেক জটিলতাই এড়ানো সম্ভব। গর্ভধারণের জন্য মায়ের বয়স উপযুক্ত কি না, তা আগে ভেবে নিন। ২০ বছরের নিচে এবং ৩৫ বছরের পর—উভয় ক্ষেত্রেই জটিলতার আশঙ্কা বেশি। আপনার ওজন গর্ভধারণের উপযোগী কি না, দেখে নিন। ওজন কম বা বেশি হলে সঠিক ওজনে আসার চেষ্টা করুন। পুষ্টিকর ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং নিয়মিত কায়িক পরিশ্রমের অভ্যাস গড়ে তুলতে চেষ্টা করুন। মানসিক চাপ এড়িয়ে চলুন। এগুলো আপনার গর্ভকালীন সুস্থতা নিশ্চিত করার জন্য জরুরি। ধূমপান বা অ্যালকোহল সেবনের অভ্যাস আগেই বাদ দিন। ইতিপূর্বে জন্মনিয়ন্ত্রণের পদ্ধতি ব্যবহার করে থাকলে—যেমন: বড়ি, কপার টি বা ইনজেকশন—গর্ভধারণের আগে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিন কীভাবে এগুলো ছাড়বেন। হেপাটাইটিস-বি বা অন্য কোনো টিকা নেওয়া...