যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সম্মানে ভূষিত হলেন ড. ইউনূস
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক খেতাব ‘ইউএস কংগ্রেসনাল গোল্ড মেডেল’ পেয়েছেন নোবেলজয়ী একমাত্র বাংলাদেশী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। আর সেইসাথে যুক্তরাষ্ট্র কংগ্রেসের ২২৬ বছরের ইতিহাসে এই প্রথম বাংলার অন্তর্ভুক্তি ঘটেছে আনুষ্ঠানিকভাবে। দারিদ্র্যকে (শুধু নিজের দরিদ্র দেশের নয়, বরং গোটা দুনিয়ার দারিদ্র্যকে) জাদুঘরে পাঠানোর স্বপ্ন দেখেন তিনি। বুকে প্রবল সাহস আর অফুরান স্বপ্ন নিয়ে কয়েক দশক আগে ড. মুহাম্মদ ইউনূস শুরু করেছিলেন ক্ষুদ্রঋণ ব্যবস্থা। আর সে প্রচেষ্টা এরই মধ্যে দেখেছে আকাশছোয়া সফলতা ও অর্জন। তার নিজের ও তার প্রতিষ্ঠানের নাম খ্যাতি ও দ্যুতি ছড়িয়েছে বিশ্বময়। সেই সঙ্গে নানা নেতিবাচকতা ঠেলে বাংলাদেশের নামটিও এখন সবার মুখে মুখে। ড. মুহাম্মদ ইউনূস আর বাংলাদেশ দুটি নামই এখন উচ্চারিত হচ্ছে যুগপৎ---বাংলাদেশের ইউনূস আর ইউনূসের বাংলাদেশ! ক্ষুদ্রঋণ কার্যক্রম চালু করে দারিদ্র্য নিরসনের মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রথম বাংলাদেশি হিসেবে দেশকে ড. ইউনূস ও তার প্রতিষ্ঠিত গ্রামীণব্যাংক নোবেল পুরস্কার এনে দেয়। এরপর ড. ইউনূস পেলেন আরও অনেক পুরস্কার। প্রথম বাংলাদেশ...