একটু ঘুমাতে চান রাব্বী
মানসুরা হোসাইন | ১৪ জানুয়ারি, ২০১৬ ভয়ে কুঁকড়ে আছে ২৭ বছরের যুবকের মুখ। লাল হয়ে যাওয়া চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। মাথার কাছে বন্ধু বসে আছেন। আর বন্ধুর কোলে মাথা দিয়ে শুয়ে আছেন যুবকটি। ছটফট করছেন। একটু পরপর পাশে বসা বন্ধুর হাত চেপে ধরছেন। হাত-পা ছুড়ছেন। অস্থির গলায় বলছেন, ‘আমি কোনো দোষ করি নাই। আমার কোনো দোষ ছিল না। আমি একটু ঘুমাব।’ গতকাল বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিছানায় এভাবেই দেখা গেল বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বীকে। ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগের এই কর্মকর্তা এখনো বিশ্বাস করতে পারছেন না, আসলেই পুলিশের হাত থেকে প্রাণ নিয়ে তিনি ফিরে আসতে পেরেছেন। গতকাল বেলা আড়াইটার দিকে হাসপাতালের বিছানায় শুয়ে রাব্বী কথা বলছিলেন খুব আস্তে আস্তে। কথা বলতে বলতে উত্তেজিত হয়ে যাচ্ছিলেন। কখনো একই কথা বলছিলেন বারবার। আবার কখনো একেবারে চুপ। গত শনিবার রাত ১১টার দিকে গোলাম রাব্বী মোহাম্মদপুরে তাঁর খালার বাসা থেকে কল্যাণপুরে নিজের বাসায় যাচ্ছিলেন। পথে হঠাৎ পেছন থেকে এক পুলিশ সদস্য তাঁর শার্টের কলার ধরে বলেন, ‘তোর কাছে ইয়াবা আছে।’ তিনি অস্বীকার করলে, তাঁকে ধরে ...