Posts

Showing posts with the label সাক্ষাতকার

'কথাসাহিত্যের কাজ মায়া সৃষ্টি করা’

Image
মশিউল আলম ২২ নভেম্বর ২০১৯, ১২:২৯ আপডেট:  ২২ নভেম্বর ২০১৯, ১২:৪২ প্রিন্ট সংস্করণ     ৩ বাংলাদেশ নিয়ে আবার উপন্যাস লিখবেন মনিকা আলী। ছবি: অন্য আলো বাংলাদেশি বংশোদ্ভূত ঔপন্যাসিক মনিকা আলীর সঙ্গে আলাপন। সম্প্রতি বাংলাদেশে এসেছিলেন ব্রিক লেনখ্যাত বাংলাদেশি বংশোদ্ভূত ঔপন্যাসিক মনিকা আলী। প্রথম আলোর সঙ্গে অন্তরঙ্গ আলাপনে তিনি জানালেন নিজের লেখালেখি, মা–বাবা এবং বাংলাদেশ সম্পর্কে তাঁর অনুভবের কথা। সাক্ষাৎকার নিয়েছেন  মশিউল আলম । জন্ম মনিকা আলীর জন্ম ঢাকা শহরে, ১৯৬৭ সালে। বাঙালি পিতা ও ইংরেজ মায়ের ঘরে জন্ম নেওয়া মনিকা ১৯৭১ সালে মাত্র সাড়ে তিন বছর বয়সেই তাঁদের সঙ্গে লন্ডনে পাড়ি জমান। তাঁর পূর্বপুরুষদের ভিটা ছিল ময়মনসিংহ এলাকায়। পড়াশোনা লন্ডনে প্রথমে বোল্টন স্কুল, পরে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে দর্শন, রাজনীতি ও অর্থনীতি বিষয়ে পড়াশোনা করেন মনিকা। লেখালেখি ২০০৩ সালে তাঁর প্রথম উপন্যাস  ব্রিক লেন  প্রকাশ পাওয়ার পরই সাড়া পড়ে গিয়েছিল। স্বল্পশিক্ষিতা অল্পবয়সী বাঙালি মেয়ে নাজনিনের বয়স্ক এক প্রবাসীকে বিয়ের পর লন্ডনে এ...

দিল্লি ও ঢাকার উচিত সমস্যার দ্রুত সমাধান করা

Image
সাক্ষাৎকার নিয়েছেন মিজানুর রহমান খান  |  আপডেট:  ০০:১৮, সেপ্টেম্বর ১৪, ২০১৪  |  প্রিন্ট সংস্করণ ১ Like       পরবর্তী অংশ শীর্ষস্থানীয় ভারতীয় সাংবাদিক ও লেখক এম জে আকবর এখন ভারতের ক্ষমতাসীন বিজেপির জাতীয় মুখপাত্র। সানডে, দ্য টেলিগ্রাফ ও ইন্ডিয়া টুডের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর প্রকাশিত উল্লেখযোগ্য বই শেড অব সোর্ডস: জিহাদ অ্যান্ড দ্য কনফ্লিক্ট বিটুইন ইসলাম অ্যান্ড ক্রিশ্চিয়ানিটি (২০০৩), ব্লাড ব্রাদার্স-এ ফ্যামিলি সাগা (২০০৬) ও টিন্ডারবক্স: দি পাস্ট অ্যান্ড ফিউচার অব পাকিস্তান (২০১২)। সম্প্রতি ঢাকা সফরকালে তাঁর এই সাক্ষাৎকার নেওয়া হয়।  সাক্ষাৎকার নিয়েছেন  মিজানুর রহমান খান প্রথম আলো :   হঠাৎ বিজেপিতে কেন? এটা আপনার ঢাকার বন্ধুদেরও অবাক করেছে। এম জে আকবর   :  এর প্রচুর জবাব দিয়েছি। এটা যদিও ব্যক্তিগত বিষয় তবুও বলি, বিজেপি সম্পর্কে লোকের যে ধারণা, সেটা অত্যন্ত ভ্রান্ত ব্যাখ্যাপ্রসূত। আর সবচেয়ে স্বচ্ছ ব্যাখ্যা নরেন্দ্র মোদিই দিয়েছেন। গত বছরের ১৫ আগস্টে প্রথমেই তিনি ভারতকে সংজ্ঞায়িত করলেন। ব...

‘সাহিত্যে প্রতিযোগিতার কোনো স্থান নেই’

Image
সা ক্ষা ৎ কা র —এলিনোর ক্যাটোন  |  আপডেট: ০০:৪৪, নভেম্বর ০১, ২০১৩  |  প্রিন্ট সংস্করণ             ২০১৩ সালের ম্যান বুকার পুরস্কার পেয়েছেন নিউজিল্যান্ডের তরুণ লেখক এলিনোর ক্যাটোন। পুরস্কার ঘোষণার কিছুদিন আগে দ্য নিউজিল্যান্ড হেরাল্ড পত্রিকার জন্য তাঁর এই সাক্ষাৎকার নিয়েছিলেন সারাহ স্টুয়ার্ট সারাহ। অনুবাদ: দিলওয়ার হাসান প্রশ্ন :  ম্যান বুকার পুরস্কারের দীর্ঘ তালিকার বিষয়টি আপনি কী করে জেনেছিলেন? তখন আপনার প্রতিক্রিয়া কী ছিল? এলিনোর ক্যাটোন :  আমার প্রকাশক ম্যাক্স পোর্টার লন্ডন থেকে টেলিফোনে আমাকে ব্যাপারটা জানিয়েছিলেন। তিনি ছয়বার আমাকে রিং করেন। তার পরও আমাকে না পেয়ে ই-মেইল বার্তা পাঠান—‘আমার ফোন ধরুন’। কিন্তু রান্নার কাজে ব্যস্ত থাকায় ওই বার্তা আমি পড়তে পারিনি। শেষ পর্যন্ত তিনি আমার বাড়ির ল্যান্ডফোনে কল করলে আমি ধরি। আমি আসলে তখন ফিশ কেক বানাচ্ছিলাম। প্রশ্ন :  আপনি তো জানেন, দুই বছর আগে জুলিয়ান বারনেস এই পুরস্কার পেয়েছেন, আর এক বছর আগে পেয়েছেন হিলারি ম্যানটেল। এবার কাহলুম তোয়িবিন আছেন আপনার সঙ্গে প্...