মা ‘ধার’
ইনকিলাব ডেস্ক : সেলেব লাইফস্টাইলে নয়া সংযোজন। দুনিয়াভর বিতর্ক। আবার ‘অন্য’ মায়েদের করুণ কাহিনী। সারোগেসি। শাহরুখ খানের বাড়িতে আসছে নতুন অতিথি। এই জুলাই মাসেই ফের মা হবেন গৌরী খান। তবে খবরের শিরোনামে জায়গা করেছে অন্য একটি তথ্য। সন্তান পেতে খান দম্পতি সাহায্য নিয়েছেন সারোগেট মাদারের। ২০১১ সালে আমির খান এবং কিরণ রাও তাদের নবজাতককে পৃথিবীতে এনেছেন এক সারোগেট মায়ের সাহায্যেই। আর সেই কথা গর্বের সঙ্গে গোটা বিশ্বকে জানিয়েও ছিলেন এই দম্পতি। তবে শুধু বলিউড নয়। হলিউডের অনেক তারকাও সারোগেসির তালিকায় নাম লিখিয়েছেন। যেমন অস্কারজয়ী অভিনেত্রী নিকোল কিডম্যান, রবার্ট ডি-নিরো, পপতারকা মাইকেল জ্যাকসন। এমনকী হলিউডের এক বিখ্যাত সমকামী দম্পতিও সন্তানলাভের জন্য দ্বারস্থ হয়েছে সারোগেট মায়ের কাছে। স্যার এল্টন জন এবং তার সঙ্গী ডেভিড ফার্নিশও। তাহলে কি সেলিব্রেটি লাইফস্টাইলে সারোগেসি এক নতুন নাম? বিত্তবানদের সন্তানলাভে সারোগেসি পছন্দের তালিকায়? উত্তর যাই হোক না কেন, সত্যিটা এখনও পর্দার আড়ালে। সেই আড়ালে ধরা পড়ে এক অন্য ছবি। এই ছবি কথা বলে মাতৃত্ব থেকে বঞ্চিত যারা আর্থ-সামাজিক কারণে কিছু অসহায়...