Please prove you're not a robot
ইসলামী ব্যাংকেই মাওলানা মাসউদের অ্যাকাউন্ট! : তাহলে তিনিও কি হারাম কাজ করছেন? স্টাফ রিপোর্টার « আগের সংবাদ 371 পরের সংবাদ» শাহবাগি আলেম হিসেবে চিহ্নিত মাওলানা ফরিদউদ্দিন মাসউদ ইসলামী ব্যাংকে টাকা লেনদেনকে হারাম ঘোষণা করলেও তার নিজেরই অ্যাকাউন্ট রয়েছে এই ব্যাংকটিতে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের আশকোনা হজক্যাম্প শাখায় অ্যাকাউন্ট রয়েছে কথিত এ মাওলানার। ইসলামী ব্যাংকের ওই শাখায় তিনি ২০০০ সালের নভেম্বরে (আওয়ামী লীগ সরকারের শেষ দিকে) নিজ নামে এ অ্যাকাউন্ট খুলে টাকা লেনদেন শুরু করেন। এছাড়া তার সম্পাদনায় প্রকাশিত মাসিক পাথেয় পত্রিকায় নিয়মিতভাবে ইসলামী ব্যাংকের বিজ্ঞাপন প্রচার করে আসছেন। পত্রিকাটির মালিক হিসেবেও তিনি ইসলামী ব্যাংকের ব্যাপক প্রচার ও প্রসারে কাজ করেন। প্রসঙ্গত, গত শনিবার রাজধানীর মতিঝিলে সরকারের আয়োজনে পুলিশ বেষ্টিত সমাবেশে মাওলানা মাসউদ ঘোষণা দেন, ‘ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করা হারাম, হারাম, হারাম। এই ব্যাংকে যারা অ্যাকাউন্ট করবে তারা শয়তানকেই সহায়তা করবে।’ ইসলামী ব্যাংকিং ব্যবস্থা নিয়ে মাওলানা মাসউদের এ বিষোদ্গার আবার ওই ব্যাংকেই তার ...