উচ্চশিক্ষা অর্জন নাকি পতিতাবৃত্তি তে নাম লিখন,সাবধান বোন!
মুহিব মোরসালিন | সেপ্টেম্বর ১১, ২০১৪ | ১৭:৫৯ বিভাগ: দেশ , সমকালীন প্রতি বছর এই সময় টা তে অনেক কাটখড় পুড়িয়ে,অনেক পরিশ্রম করে দেশ সেরা মেধাবীরা নিজেদের স্থান করে নেয় দেশ সেরা বিদ্যাপীঠ গুলোতে! কিন্তু সচারচর আমরা শুধু সেই সব বিদ্যাপীঠ গুলোর আলোর দিকটাই দেখি।দেখি না অন্ধকার দিক টা!! আজকে আলোচনা করব ঠিক সেই রকমই একটি দেশ সেরা বিশ্ববিদ্যালয়,দেশের সেরা বিদ্যাপীঠ গুলোর মধ্যে অন্যতম,পাশাপাশি অনৈতিক-অসামাজিক- অশ্লীল কার্যকলাপের দিক দিয়ে দেশের সেরা ‘নাম কুড়ানো’ বিশ্ববিদ্যালয় ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়’ এর চরম এবং ভয়ংকর অন্ধকার দিক টি নিয়ে! না,আমি র্যাগিং নিয়ে কিছু বলব না! কারন নাম করা এই শিক্ষা প্রতিষ্ঠানটির র্যাগের বিষয় এবং ধরন সম্পর্কে এখন আর কিছু বলা লাগে না! দু দিন বাদে বাদে পত্রিকা বা ব্লগে এমনিই চোখের সামনে ঘুর ঘুর করে সেই নিউজ! আর ব্লগার এবং সাংবাদিকরা এটা নিয়ে লিখতে লিখতে,লেখাটাকেও এখন র্যাগিং ভাবতে শুরু করেছেন! তাই আর ওদিকে যাচ্ছি না! র্যাগ ছাড়াও যে অনৈতিক কাজগুলো নিয়ম মেনেই চলে সেখানে, সেটা নিয়েই আমার আজকের লেখা ! পয়েন্ট ১: নেতা কর্তৃক ধর্ষণ- র্যাগিং পর...