ভারতের সর্বনাশা খেলায় বাংলাদেশ তছনছ
ডেস্ক রিপোর্ট « আগের সংবাদ 227 পরের সংবাদ» ভারত-ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ বাংলাদেশের রাজনীতিকে নানাভাবে প্রভাবিত করছে এবং তা সুদীর্ঘকাল থেকেই—এ কথাটা বহুল প্রচলিত। এটা অসংলগ্নও নয়। কিন্তু এর আগে এ নিয়ে যা-ই কিছু বলা হতো, তার প্রায় সবই বিভিন্ন অপ্রকাশিত সূত্র অথবা ধারণার ওপর ভিত্তি করে। কিন্তু এবার হাটে হাঁড়ি ভেঙে দিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, যাকে বরাবরই ভারতপন্থী নেতা বলে আখ্যায়িত করা হতো। এরশাদের তর তর করে ওপরে উঠে গিয়ে সেনাপ্রধান হওয়া, রাষ্ট্রীয় ক্ষমতায় আরোহণ, দীর্ঘকাল ক্ষমতায় টিকে থাকা—সবই ধরা হতো ভারতের প্রচ্ছন্ন আশীর্বাদ-সমর্থনে ঘটেছে। ক্ষমতাচ্যুত হওয়া এবং জেল থেকে বের হওয়ার পর এরশাদের সঙ্গে বাংলাদেশে নিয়োজিত ভারতীয় গোয়েন্দা সংস্থার শীর্ষ পর্যায়ের কর্মকর্তা এবং ভারতীয় হাইকমিশনারের বরাবরই নিয়মিত যোগাযোগ, দেখা-সাক্ষাত্, দহরম-মহরম সম্পর্ক গোপন কিছু নয়। শুধু তাই নয়, এরশাদের সম্পর্কে তার দলের নেতারাই আড়ালে-আবডালে এটা বলে বেড়াতেন যে, তিনি ভারতের পেইড রাজনীতিক। অথচ এরশাদ ভারতীয় পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকের পর প্রকাশ্যে বলেছেন, পররাষ্ট্র স...