রোবট বানিয়ে সোনা জয়
মো. মিন্টু হোসেন | আপডেট: ০২:৫১, নভেম্বর ০৯, ২০১৫ | প্রিন্ট সংস্করণ ০ Like ‘রানা প্লাজার ধ্বংসস্তূপে যখন আটকে থাকা মানুষদের উদ্ধারের কাজ চলছিল, তখন আমাদের মন কেঁদে ওঠে। ভাবি, একটি আধুনিক যন্ত্র কেন আমাদের নেই, যা ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষের অবস্থান শনাক্ত করতে পারবে। তাঁর কাছে কিছু জরুরি সরঞ্জাম পৌঁছে দিতে পারবে। সেই ইচ্ছা থেকে জরুরি প্রয়োজনে কাজে লাগানো যায় এমন একটি রোবট তৈরির চিন্তা আমাদের মাথায় আসে।’ বলছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র মো. জাকারিয়া হায়দার। জাকারিয়া, ধীমান চৌধুরী ও মৃন্ময় সরকার—বুয়েটের এই তিন শিক্ষার্থীর তৈরি রোবট সোনার পদক জিতেছে মালয়েশিয়ার লংকাভিতে গত মাসে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক রোবটিক প্রতিযোগিতায়। সোনাজয়ী দলটির নাম ‘টিম দিশারি’। দলের তিনজনই পড়ছেন বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিকস কৌশল বিভাগের শেষ বর্ষে। এই প্রতিযোগিতার নাম ছিল ‘আইইইই-আরএএস ইন্টারন্যাশনাল রোবট প্রাইড কম্পিটিশন-২০১৫’। আয়োজনে ছিল মালয়েশিয়ার রোবটিকস অ্যান্ড অটোমেশন সোসাইটি। জাকারিয়া হায়দার ...