২৪১তম জন্মদিন লেডি লিবার্টি: যুক্তরাষ্ট্রের স্বাধীনতার প্রতীক
মতামত আন্তর্জাতিক লুই ফেনার ০৪ জুলাই ২০১৭, ০৩:০৩ প্রিন্ট সংস্করণ স্ট্যাচু অব লিবার্টি স্ট্যাচু অব লিবার্টি ১২৫ বছর আগে আমেরিকাকে দেওয়া ফ্রান্সের উপহার। ‘বছরের পর বছর ধরে এই মূর্তির অর্থ এতই বিস্তৃত হয়েছে যে স্ট্যাচু অব লিবার্টি এখন স্বাধীনতা ও মুক্তির একটি আন্তর্জাতিক প্রতীকে পরিণত হয়েছে, যা গণতন্ত্রের সবচেয়ে পরিচিত নিদর্শন হয়ে উঠেছে,’ ন্যাশনাল পার্ক সার্ভিস এই মন্তব্য করেছে, যে দপ্তরটি এই মূর্তি ও এলিস দ্বীপ, উভয়ের দেখাশোনার দায়িত্বে নিয়োজিত। আগামী ২৮ অক্টোবর আমেরিকা একটি বিশাল জন্মদিনের পার্টি দিয়ে স্ট্যাচু অব লিবার্টির ১২৫তম বার্ষিকী উদ্যাপন করবে। মূর্তির প্রতি সম্মান প্রদর্শনের লক্ষ্যে নিউইয়র্ক বন্দরে জাহাজের বহর, সংগীতানুষ্ঠান, বক্তৃতা, একটি কেক ও বিশাল আতশবাজি অনুষ্ঠানের আয়োজন করা হবে। পাশাপাশি একটি নাগরিকত্ব প্রদান অনুষ্ঠানেরও আয়োজন করা হবে, যেখানে ১২৫ জনকে যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। তামার তৈরি ৯৩ মিটার উঁচু এই মূর্তি ১৮৮৬ সালে ফ্রান্সের জনগণের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে উপহার দেওয়া...