Posts

Showing posts with the label আওয়ামী সন্ত্রাসী কর্তৃক খুন

বাবার পরই চাপাতি ও বোমার আঘাতে জীবন দিল মিতু

মেহেরপুর জেলা সংবাদদাতা ঃ মেহেরপুরের মুজিবনগর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ডা. হেলাল উদ্দীন ও তার মেয়ে মিতুকে কুপিয়ে ও বোমা মেরে হত্যা করেছে সন্ত্রাসীরা। ডা. হেলাল ঘটনাস্থলে নিহত হলেও তার মেয়ে মিতু (১৮) মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ১টার দিকে মারা যান। মুজিবনগর উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ডা. হেলালকে বৃহস্পতিবার রাত সোয়া ৭টার দিকে অজ্ঞাত সন্ত্রাসীরা বাড়ির বাইরে ডেকে নিয়ে কুপিয়ে ও বোমা মেরে হত্যা করে। এসময় তার মেয়ে মিতু ছুটে এসে বাবা ডা. হেলালকে বাঁচানোর জন্য এগিয়ে আসলে তাকেও ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে সন্ত্রসীরা। মুমূর্ষু অবস্থায় মিতুকে স্থানীয়রা উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এদিকে পুলিশ ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করে। এতে লেখা ছিল এলএম জনযুদ্ধের খুলনা বিভাগীয় সম্পাদক বিকাশ মজুমদার। নিহত বিএনপি নেতা হেলালের স্ত্রী সন্ধ্যা জানান, পূর্ব পরিকল্পিতভাবে আমার মেয়ে ও স্বামীকে হত্যা করেছে। এ ঘটনার পর মুজিবনগরে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোত...