Posts

Showing posts with the label রোগ

শ্বেতী রোগে হতাশা নয়

Image
ডা. এম মনিরুজ্জামান খান |  তারিখ: ২২-০৪-২০১৩ ১ মন্তব্য প্রিন্ট ShareThis « আগের সংবাদ পরের সংবাদ» শ্বেতী রোগ বা ভিটিলিগো এমন একটি চর্মরোগ, যেখানে ত্বকের রং পরিবর্তিত হয়ে হালকা হতে থাকে এবং ধীরে ধীরে সাদা রং ধারণ করে। অনেকে এ রোগে আক্রান্ত হয়ে বিব্রত অবস্থায় দিন কাটান। ২০ বছর বয়সের আগে যেকোনো নারী-পুরুষ এ রোগে আক্রান্ত হতে পারেন। তবে এটি সংক্রামক নয়, কোনো অভিশাপও নয়। ত্বকে মেলানিন নামের উপাদান ধীরে ধীরে কমার কারণে নির্দিষ্ট স্থানের রং পরিবর্তিত হতে শুরু করে। পরিবারে কারও এ রোগের ইতিহাস থাকলে শ্বেতী হওয়ার সম্ভাবনা বেশি। সূর্যের আলোর সংস্পর্শে আক্রান্ত স্থানে প্রদাহ হয় এবং সাদা সাদা ছোপ পড়ে। বিশেষ করে শ্যামবর্ণের ত্বকে এটি বেশি স্পষ্টভাবে দৃশ্যমান হয়। অনেকেরই ধারণা, শ্বেতী রোগের কোনো চিকিৎসা নেই। ধারণাটি ভুল। তবে এর চিকিৎসা সময়সাপেক্ষ, পুরোপুরি না-ও সারতে পারে। দুই বছরের মধ্যে সেরে যাবার সম্ভাবনা খুবই কম। দেহের লোমশ অংশের চিকিৎসা অনেকটাই সফল হয়। কিন্তু যেসব জায়গায় লোম থাকে না, যেমন আঙুল, ঠোঁট ইত্যাদির চিকিৎসা কষ্টকর। অনেক সময় নিজে থেকে...