Posts

Showing posts with the label স্বাস্থ্য ও প্রজনন স্বাস্থ্যসেবা

প্রজনন স্বাস্থ্যসেবা ও নিরাপদ মাতৃত্ব

মুহাম্মদ আবদুল মুনিম খান  |  আপডেট: ০০:০৬, মে ৩০, ২০১৪  |  প্রিন্ট সংস্করণ ০ Like       প্রজনন স্বাস্থ্য বলতে প্রজননতন্ত্রে সামগ্রিক সুস্থতা েবাঝায়। একজন গর্ভবতী নারী গর্ভকালীন প্রজনন স্বাস্থ্যসেবা, নিরাপদ মাতৃত্বের জন্য প্রসবের যাবতীয় সেবা এবং প্রসব-পরবর্তী সেবা পাওয়ার অবশ্যই অধিকার রাখেন। এটা গর্ভবতী নারীর সাংবিধানিক ও মৌলিক অধিকার। নারীর গর্ভধারণ ও শিশু জন্মদানের প্রক্রিয়া প্রত্যেক মায়ের জন্যই অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ সময় স্ত্রীর শারীরিক, মানসিক, সামাজিক ও আধ্যাত্মিক সুস্থতার জন্য সবার আগে তাঁর স্বামীর সহযোগিতা প্রয়োজন। একজন মা যদি গর্ভধারণে পূর্ব পরিকল্পনা গ্রহণ করেন, গর্ভধারণের আগে নিজেকে প্রস্তুত করেন, প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকেন, তাহলে মা ও শিশুর সুস্থতা কোনো জটিল বিষয় হবে না। সন্তান ধারণ বিষয়টিকে নারীর ধর্ম হিসেবে বিবেচনা করা হয় বলে দরিদ্র পরিবারে গর্ভবতীর প্রতি বিশেষ যত্ন ও নিয়মিত চিকিৎসাব্যবস্থা নেওয়া হয় না। অনেক অসচ্ছল পরিবারে গর্ভবতী নারী যথাযথ প্রজনন স্বাস্থ্যসেবার জন্য চিকিৎসকের কাছে যাওয়ার সুযোগ পান না।...