Posts

Showing posts with the label ও ডায়াবেটিস

সবুজ কফির বীজ কমায় ডায়াবেটিস

ইনকিলাব ডেস্ক : প্রাকৃতিক উপাদান সমৃদ্ধ সবুজ কফির বীজ রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং স্থূলতা থেকে দেহকে রক্ষা করতে পারে। ফলে দুই ধরনের ডায়াবেটিসের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব হয়। নতুন এক গবেষণায় এমনটাই দাবি করেছেন একদল গবেষক। গবেষকরা জানান, সবুজ কফির নির্যাসে যে উপাদান রয়েছে তা প্রি-ডায়াবেটিস ও ডায়াবেটিস বা বহুমূত্র উভয় ধরনের রোগ নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখে। প্রতিদিনের খাদ্যতালিকায় সম্পূরক হিসেবে কফির বীজ দেহে সক্রিয় উপাদান হিসেবে কাজ করে। এটি রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণের মাধ্যমে দেহকে ডায়াবেটিস থেকে রক্ষা করে। গবেষণায় নেতৃত্বদানকারী গবেষক জো ভেনশন পিএইচডি বলেন, দুই ধরনের ডায়াবেটিস রোগ বর্তমানে বিশ্ব জুড়ে ক্রমবর্ধমান বৈশ্বিক স্বাস্থ্য সমস্যা হিসেবে দেখা দিয়েছে। অথচ প্রাকৃতিক উপাদান সমৃদ্ধ সবুজ কফির ছোট্ট একটি দানা বড়ি বা ক্যাপসুল হিসেবে খেলে রক্তে শর্করার পরিমাণ হ্রাস পাবে ও ওজন কমাতে তা ব্যাপকভাবে সাহায্য করবে। এছাড়া ডায়াবেটিস চিকিৎসায় এটি যুগান্তকারী ওষুধ হিসেবে কাজ করে বলে গবেষণায় দেখা গেছে। সূত্র: জিনিউজ