ঝিনাইদহ দিনাজপুর চুয়াডাঙ্গায় কালবৈশাখীতে পাঁচজনের মৃত্যু : শৈলকূপায় মারা পড়েছে ১১ হাজার পাখি
ডেস্ক রিপোর্ট « আগের সংবাদ 5 পরের সংবাদ» ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও দিনাজপুরে কালবৈশাখীর আঘাতে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঝিনাইদহে তিন এবং চুয়াডাঙ্গা ও দিনাজপুরে মারা গেছেন একজন করে। এছাড়া ঝিনাইদহে ঝড়ে তিন শতাধিক বাড়ি-ঘর বিধ্বস্ত হয়েছে। জেলার শৈলকূপায় মারা পড়েছে ১১ হাজার দেশীয় প্রজাতির পাখি। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরে : ঝিনাইদহে তিনজনের মৃত্যু, শতাধিক ঘর-বাড়ি তছনছ : ঝিনাইদহে কালবৈশাখী ঝড়ে তিনজনের মৃত্যু ও শতাধিক বাড়ি-ঘর বিধ্বস্ত হয়েছে। বজ্রপাতে দুই সহোদর ও ঘর চাপায় বৃদ্ধ মারা গেছে। নিহতরা হলেন, শৈলকূপা উপজেলার বারইহুদা গ্রামের কাশেম মোল্লার দুই ছেলে তুহিন (১৪), সুহিন (১০) ও উপজেলার মালিথিয়া গ্রামের বৃদ্ধ সলেমান বিশ্বাস (৬২)। এছাড়া ঝড়ে কালীগঞ্জ, কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলার বেশ কয়েকটি গ্রামে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। ঝিনাইদহ জেলা প্রশাসক খাজা আবদুল হান্নান জানান, রাত সাড়ে ৯টার দিকে শৈলকূপা উপজেলার বারইহুদা গ্রামে নিজ ঘরে শুয়ে থাকা অবস্থায় বজ্রপাতে কাশেম মোল্লার দুই ছেলে তুহিন ও সুহিন এবং কন্যা কাজলী (২৫) মারাত্মকভাবে আহত হয়।...