সাত উপায়ে প্রতিরোধ করুন ক্যানসার
অ অ- অ+ শীর্ষ নিউজ, ঢাকা: ক্যানসারের কথা শুনলেই আমরা আঁতকে উঠি। কিন্তু একটু সচেতন হলে ক্যানসার প্রতিরোধ করা সম্ভব। শুধু তাই নয়, শুরুতে ক্যানসার নির্ণয় করতে পারলে চিকিৎসার মাধ্যমে ক্যানসার সারিয়ে তোলা সম্ভব। ক্যানসার প্রতিরোধে মেনে চলুন কিছু পরামর্শ। ১. ধূমপান থেকে দূরে থাকুন গবেষণায় দেখা গেছে, ক্যানসারের যত কারণ জানা গেছে, তার মধ্যে ৩৩ ভাগই ধূমপান। এমন কোনো ক্যানসার নেই যার সঙ্গে ধূমপানের সম্পর্ক নেই। বিশ্বে ১৩ লাখ লোক মারা যায় ফুসফুসের ক্যানসারে। বাংলাদেশে মোট ক্যানসার রোগীর সংখ্যা ২৫ ভাগ। এ ক্যানসারের শতকরা ৯০ ভাগই ধূমপায়ী। সিগারেট-বিড়িতে ৬৫ রকমের বেশি এমন পদার্থ থাকে, যা ক্যানসার তৈরি করতে পারে। অধূমপায়ীরা ধূমপায়ীদের মাধ্যমে ক্যানসারে আক্রান্ত হন। পান-সুপারি, জর্দা, তামাকপাতা বাংলাদেশে মুখ, গলা ক্যানসারের অন্যতম কারণ। এ ক্যানসার দেশের প্রধান পাঁচটি ক্যানসারের একটি। ২. খাবারে হোন সচেতন খাদ্যাভ্যাস ক্যানসারের জন্য দায়ী বলে এরই মধ্যে গবেষকরা প্রতিষ্ঠা করেছেন। যেমন জাপানে পাকস্থলীর ক্যানসার বেশি। কারণ হিসেবে গবেষকরা বলেছেন, জাপানিরা আধা সেদ্ধ মাংস বা স্মোকড ফুড ...