Posts

Showing posts with the label ফল

পেয়ারা খেলে যে লাভ

Image
অনলাইন ডেস্ক  |  আপডেট:  ১৭:৩৯, জানুয়ারি ৩১, ২০১৬ ০ Like             পেয়ারা স্বাদ, পুষ্টিগুণ আর স্বাস্থ্যের কথা মাথায় রাখলে পেয়ারা খেলে প্রচুর লাভ। স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রতিদিনের খাদ্যতালিকায় পেয়ারা রাখা যেতে পারে। এতে আছে অ্যান্টি-অক্সিডেন্ট, ভিটামিন ‘সি’ ও লাইকোপেন—যা স্বাস্থ্যের জন্য খুবই দরকারি। পেয়ারার বিশেষ পাঁচটি গুণের মধ্যে রয়েছে, এটি ডায়াবেটিসের জন্য উপকারী, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, চোখের জন্য ভালো, পেটের জন্য উপকারী আর ক্যানসার প্রতিরোধী। ডায়াবেটিস রোধে নিয়মিত পেয়ারা খেলে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি কমে। কারণ পেয়ারায় যে আঁশ আছে, তা শরীরে চিনি শোষণ কমাতে পারে। রোগ প্রতিরোধে পেয়ারায় যে পরিমাণ ভিটামিন ‘সি’ থাকে তা শরীরে গেলে ক্ষতিকর ব্যাকটেরিয়া ও ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে শরীরের রোগ প্রতিরোধ করতে পারে। দৃষ্টিশক্তির জন্য পেয়ারায় থাকা ভিটামিন ‘এ’ চোখের দৃষ্টিশক্তি বাড়ায়। রাতকানা রোগ থেকে বাঁচায়। ডায়রিয়া রোধে পেয়ারা ডায়রিয়ার বিরুদ্ধে লড়তে পারে। তাই নিয়মিত পেয়ারা খেলে ডায়রিয়া হওয়ার আশঙ্কা কমে যাবে অনেকটা। পেয়া...

সর্দি-জ্বরে জাম্বুরা বেশ উপকারী

Image
ডা. মো. শরীফুল ইসলাম  |  আপডেট:  ০২:২৫, নভেম্বর ১০, ২০১৫  |  প্রিন্ট সংস্করণ ০ Like       ফলটির নাম বাতাবি লেবু। তবে জাম্বুরা নামে এটি বেশি পরিচিত। বর্ষার শেষ পর্যায় থেকে শুরু করে শীত আসার আগ পর্যন্ত জাম্বুরার পূর্ণ মৌসুম। বাজারে এখন প্রচুর পাওয়া যাচ্ছে এই ফল। ভিটামিন আর খনিজ উপাদানে পরিপূর্ণ জাম্বুরা খাওয়ার উপকারিতা অনেক। জাম্বুরায় ভিটামিন ‘সি’ প্রচুর পরিমাণে আছে। প্রতিদিন একজন পূর্ণ বয়স্ক মানুষের যতটা ভিটামিন ‘সি’ প্রয়োজন, একটা জাম্বুরাতে তার চেয়ে বেশি পাওয়া যায়। ঠান্ডা, সর্দি-জ্বর ইত্যাদি সমস্যায় জাম্বুরা বেশ উপকারী। এটি শরীরের রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে সহায়তা করে। জাম্বুরার কোয়ার খোসাসুদ্ধই খেতে হয় এই ফল। ফলে রসের সঙ্গে সঙ্গে অনেক আঁশও খাওয়া হয়ে যায়। এই আঁশ হজম ও বিপাকক্রিয়াকে ত্বরান্বিত করে, ওজন কমাতে সাহায্য করে এবং অন্ত্রের ক্যানসারের ঝুঁকি কমায়। কোষ্ঠকাঠিন্যও দূর করে। জাম্বুরায় কারনিটিন পামিটয়েলট্রানসফারেজ নামের এক ধরনের উৎসেচক আছে। এটা শরীরের ওজন কমাতে সহায়ক। জাম্বুরায় আরও আছে পটাশিয়াম। এটি রক্তনালি প্রসারিত ক...

শক্তি বাড়ায় দেশি ফল

Image
07 November 2013, Thursday ষড়ঋতুর বাংলাদেশে বছরজুরে বিভিন্ন ফল পাওয়া যায়। এসব ফলের নানা স্বাদ। অনেকে অবহেলা করে এসব খায় না। কিন্তু আবহাওয়া উপযোগী এসব ফল আমাদের শরীরকে যেমন সুস্থ্ রাখে তেমনি অধিক পুষ্টির কারণে শরীরে অনেক শক্তি পাওয়া যায়। এখন অনেক ডাক্তারও ঋতু পরিবর্তনজনিত রোগ প্রতিরোধে ঋতু অনুযায়ী ফল থেতে পরামর্শ দেন। কেননা দেশীয় মৌসুমী ফলে থাকে আবহাওয়া উপযোগী রোগ প্রতিরোধ ক্ষমতা। আমলকি বড় আকারের একটি কমলায় যে পরিমাণ ‘ভিটামিন সি’ থাকে, তার থেকে বেশি থাকে একটি আমলকিতে। এই ফল দামে সস্তা অথচ ভিটামিনে ভরপুর। দাঁত, ত্বক ও চুলের যত্নে আমলকী উপকারি । ক্ষুধা ও প্রস্রাবের পরিমাণ বাড়াতেও আমলকির জুড়ি নেই। শিশু ও বয়স্কদের ক্ষুধা ও খাবারে রুচি বাড়াতে আমলকীর রয়েছে জাদুকরি শক্তি। এ কারণে ভেষজ চিকিৎসায় আমলকি অনেক রোগের ওষুধ বানাতে ব্যবহার করা হয়। স্মৃতিশক্তি বাড়াতেও বেশ উপকারী এই ফল। চুল কালো করতে কাঁচা আমলকি পিষে পানিতে রেখে মাথায় ব্যবহার করলে চুল কালো ও উজ্জ্বল হয়। শুকনো আমলকি হলে একদিন আগে ভিজিয়ে রেখে একই প্রক্রিয়ায় ব্যবহার করা যায়। জলপাই জলপাইয়ের তেল বা অলিভ অয়ে...