Posts

Showing posts with the label স্মার্ট ফোন smart phone

যে স্মার্টফোন হলো বর্ষ সেরা

Image
অনলাইন ডেস্ক  |  আপডেট:  ১৯:৪৮, নভেম্বর ২৯, ২০১৫ ০ Like ১১             ২০১৫ সালের সেরা প্রযুক্তিপণ্যের তালিকা প্রকাশ করেছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট পকেট-লিন্ট। সম্প্রতি লন্ডনে ‘ইই পকেট-লিন্ট গ্যাজেট অ্যাওয়ার্ডস’ নামের একটি অনুষ্ঠানে বর্ষসেরা কয়েকটি প্রযুক্তিপণ্যের ঘোষণা দিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইটটির কর্তৃপক্ষ। এতে বর্ষসেরা স্মার্টফোনের খেতাব জিতেছে স্যামসাংয়ের গ্যালাক্সি এস ৬ এজ । পাশাপাশি বাঁকানো ডিসপ্লের এই ফোনটি কেবল বর্ষসেরা প্রযুক্তিপণ্যের খেতাব জেতেনি, একই সঙ্গে ‘প্রেস্টিজিয়াস গ্যাজেট অব দ্য ইয়ারের’ পুরস্কারও জিতেছে। বর্ষসেরা প্রযুক্তিপণ্যের বিচারকদের মধ্যে ছিলেন যুক্তরাজ্যের ডেইলি এক্সপ্রেস পত্রিকার প্রযুক্তি​​বিষয়ক সম্পাদক ডেভিড স্নেলিং। গ্যালাক্সি এস ৬ এজকে বর্ষসেরা হিসেবে বর্ণনা করে তিনি বলেন, ‘এর নকশা চমৎকার। স্যামসাং এ বছর তার ঝুলি থেকে চমৎকার এ ফোনটি বের করেছে।’ বর্ষসেরা স্মার্টফোনের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে অ্যাপলের আইফোন ৬ এস ।  স্মার্টফোন বিভাগে সেরা না হলেও টু-ইন ওয়ান বা ট্যাব ও প...

স্মার্টফোনে স্মার্ট থাকুন

Image
আপডেট:  ০২:৩৫, মে ০৪, ২০১৫  |  প্রিন্ট সংস্করণ ১ Like       এই সময়ের মোবাইল ফোনগুলো কেবল যোগাযোগের মাধ্যম নয়। বরং বেশি রেজ্যুলেশনের ক্যামেরা, মিউজিক প্লেয়ার, ডিজিটাল ডায়েরি, রেডিওসহ অন্য আরও বহু যন্ত্রাংশের সমন্বয়ে বিশেষ একটি স্মার্ট যন্ত্র হিসেবে একে নানা রকম কাজে ব্যবহার করা যাচ্ছে। ফোনগুলোতে আরও অনেক ধরনের সুবিধা থাকে, যেগুলো দৈনন্দিন কাজগুলো আরও সহজ করে দেয়। তবে স্মার্টফোনের সুবিধাগুলো কাজে লাগাতে চাই এর স্মার্ট ব্যবহার। কিছু কৌশল অবলম্বন করলে স্মার্টফোনের বিভিন্ন সুবিধা সহজেই নেওয়া যাবে। ইন্টারনেটে তথ্য সমন্বয় স্মার্টফোনে রাখা তথ্যগুলো নিয়মিত ইন্টারনেটের সঙ্গে সমন্বয় করা উচিত। অ্যান্ড্রয়েড, আইফোন এবং উইন্ডোজ ফোন থেকে গুগল, ড্রপবক্স, ওয়ানড্রাইভ, আইক্লাউডে তথ্য সমন্বয় করা যায়। ফাইল রাখার এই ক্লাউড সেবাগুলোতে বিনা মূল্যে ফোনে সংরক্ষিত ফোন নম্বর, ছবিসহ সবকিছু রাখা যায়। ফোন হারিয়ে গেলে বা নতুন ফোন ব্যবহার শুরু করলে তথ্যগুলো হারিয়ে যাবে না। অ্যাকাউন্ট সক্রিয় করা হলে স্বয়ংক্রিয়ভাবে ক্লাউডে সংরক্ষিত তথ্যগুলো নতুন ফোনে...

চোখের সর্বনাশের জন্য দায়ী স্মার্টফোন

Image
অনলাইন ডেস্ক  |  আপডেট: ১৫:৪০, মার্চ ৩০, ২০১৪ ১             আসক্তি মাত্রই ক্ষতিকর আর স্মার্টফোনে আসক্তি যে মারাত্মক ক্ষতির কারণ হতে পারে, তা গবেষক ও চিকিত্সকেরা দীর্ঘদিন ধরে বলে আসছেন। অতিরিক্ত স্মার্টফোনের ব্যবহার এবং স্মার্টফোন থেকে নির্গত আলো দীর্ঘমেয়াদি চোখের সমস্যা তৈরি। যুক্তরাজ্যের চক্ষুরোগ-চিকিত্সকেরা জানিয়েছেন, মানুষ স্মার্টফোনে এতটাই আসক্ত হয়ে যাচ্ছে যে তাঁরা চোখের সর্বনাশের ঝুঁকি তৈরি করে ফেলছে। বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে। অতিরিক্ত সময় ধরে মোবাইল ফোন, কম্পিউটার, ট্যাবলেট ও ফ্ল্যাট স্ক্রিন টিভি দেখার বিষয়ে সতর্ক থাকতে বলেছেন চক্ষুরোগ-বিশেষজ্ঞরা। তাঁদের দাবি, যে যন্ত্রগুলো থেকে আলো নির্গত হয় তা চোখের দীর্ঘমেয়াদি সমস্যা তৈরি হতে পারে এবং মাথাব্যথা হতে পারে। দুই হাজার লোকের মধ্যে চালানো এক জরিপের কথা বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। ওই জরিপে ২৫ বছরের কম বয়সীরা দিনে ৩২ বারেরও বেশি মোবাইল ফোনে চোখ রাখেন-এমন তথ্য জানা গেছে। চক্ষুরোগ-চিকিত্সক অ্যান্ডি হেপওর্থ দাবি করেছেন, মোবাইল চোখের দিকে তাকালে চোখের পলক...

স্মার্টফোনের ৫ নিরাপত্তা টিপস

Image
সাজিদুল হক |  তারিখ: ১৯-০৪-২০১৩ ২ মন্তব্য প্রিন্ট ShareThis « আগের সংবাদ পরের সংবাদ» নজরে রাখুন নিজের যন্ত্র অসাবধানতায় বা ভুল করে যাতে আপনার যন্ত্রটি রেস্তোরাঁ, ইন্টারনেট ক্যাফে, যানবাহন অথবা বাইরে কোথাও ফেলে রেখে না আসেন, এ ব্যাপারে সচেষ্ট থাকুন। আপনার স্মার্টফোন অ্যান্ড্রয়েড-চালিত হলে অবশ্যই একটি নিরাপত্ত অ্যাপ্লিকেশন বা অ্যাপ ইনস্টল করে রাখুন, যাতে যন্ত্রটি হারিয়ে গেলে সেটি কোথায় আছে, তা চিহ্নিত করা যায়। প্রতিটি স্মার্টফোনের নিজস্ব বা অন্যের তৈরি অ্যাপ পাওয়া যায়। আইফোন ব্যবহারকারীরা এ ধরনের একটি অ্যাপ্লিকেশন http://bit.ly/azWnft ঠিকানা থেকে ডাউনলোড করে নিতে পারেন। ব্যবহার করুন নিরাপত্তা সংকেত প্রতিটি স্মার্টফোনেই নিরাপত্তা সংকেত ব্যবহার করে ফোন আনলক করে রাখা যায়। নিরাপত্তা সংকেতটি অবশ্যই সহজ না হয়ে কঠিন হওয়া উচিত। মাঝে মাঝে এই সংকেত বদলানো উচিত। তাহলে অনাকাঙ্ক্ষিত কেউ আপনার যন্ত্রে ঢুকতে পারবে না। এমনকি ফোনটি চুরি হয়ে গেলে বা হারিয়ে গেলেও তথ্য থাকবে সুরক্ষিত। নিরাপত্তা কোড বা পাসওয়ার্ড ব্যবহার করতে প্রথমে স্মার্টফোনে...