বক্ষফাটা তারার ক্রন্দন’ দেশের বিবেক রিমান্ডে
আ ব দু ল হা ই শি ক দা র « আগের সংবাদ 218 পরের সংবাদ» এক. আমার আজকের লেখার মূল প্রতিপাদ্য হওয়ার কথা ছিল বৈশাখ। বাংলা সন। বাংলা সনের জন্ম নিয়ে চেপে যাওয়া কিছু ইতিহাস তুলে ধরা। কিন্তু আমাদের সরকার সে সুযোগ না দিয়ে আমাকে এখন দাঁড় করিয়ে রেখেছে মাহমুদুর রহমানের কক্ষে তার স্পর্শ করতে না পারা চায়ের কাপের সামনে। তিনি চেয়েছিলেন সকালের নাস্তার শেষে পরিবেশিত ধূমায়িত চা-টুকু পান করতে। সে সময় তিনি পাননি। তিনি চেয়েছিলেন দু’রাকাত নফল নামাজ পড়ে নিতে। তাও তাকে করতে দেয়া হয়নি। ভদ্রতা-সভ্যতার বদলে তার দিকে তাক করা হয় হিংস্র অস্ত্র। তিনি মৃদু হাসলেন। তরপর টেবিলের ওপর থেকে পবিত্র কোরআন শরীফটা হাতে নিয়ে ওদের বললেন, ‘চলুন। আমি প্রস্তুত।’ গাড়িতে তোলার আগ মুহূর্তেও তিনি ছিলেন দৃঢ় এবং অবিচল। সহকর্মীদের উদ্দেশে তার শেষ উচ্চারণ ছিল—‘পত্রিকা চালিয়ে যান, আমার জন্য চিন্তা করবেন না।’ শেষ মুহূর্তেও ব্যক্তিগত বিষয় নয়, তার কাছে বড় হয়ে থাকলো দেশ, আমার দেশ, জনগণের মঙ্গল। নিজের চেয়ে বড় করে যিনি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে দেখেছেন, নিজের ভালো-মন্দের চেয়েও যিনি বড় ক...