জেল থেকে মুক্তির পর জাগপা সভাপতি : শুধু নেতাকর্মী নয় পুরো জাতিকে শৃঙ্খলিত করার হিন্দুস্তানি ষড়যন্ত্র হচ্ছে
স্টাফ রিপোর্টার
| « আগের সংবাদ | পরের সংবাদ» |
দীর্ঘ ৪১ দিন কারাভোগের পর গতকাল জেল থেকে মুক্তি পেয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান। সকালে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে মুক্তি পাওয়ার পর জেলগেটে বিপুলসংখ্যক নেতাকর্মী তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় সমবেত নেতাকর্মী ও জনতার উদ্দেশে শফিউল আলম প্রধান বলেন, শুধু গণতন্ত্রই নয়, জাতীয় স্বাধীনতাও আজ বিপন্ন। তিনি দেশের স্বাধীনতা রক্ষার সংগ্রামে দেশবাসীকে সর্বাত্মক সংগ্রামের জন্য তৈরি হওয়ার আহ্বান জানান।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশনেত্রী খালেদা জিয়া যথার্থই এক দফার ডাক দিয়েছেন। তিনি বলেন, শুধু রাজনৈতিক নেতাকর্মীই নয়, সমগ্র জাতিকে শৃঙ্খলিত করার হিন্দুস্তানি
ষড়যন্ত্র চলছে। এ সংগ্রামে আধিপত্যবাদের সেবাদাস জালিমশাহির পতন না হওয়া পর্যন্ত এ সংগ্রাম চলবে। তিনি আটক হাজার হাজার নেতাকর্মীর মুক্তি দাবি জানান।
এ সময় জেলগেটে উপস্থিত ছিলেন জাগপা প্রধানের রাজনৈতিক সচিব ব্যারিস্টার তাসমিয়া প্রধান, সহ-সভাপতি মহিউদ্দিন বাবলু, আবু মোজাফ–র মো. আনাছ, অ্যাডভোকেট এম রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান খান, বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গাণি, এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা, অ্যাডভোকেট এহসানুল হুদা, ঢাকা মহানগর জাগপা সাধারণ সম্পাদক সানাউল্লাহ সানু, আরিফ হোসেন ফিরোজ, যুব জাগপার সভাপতি ইনসান আলম আক্কাছ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সিকদার, নগর সভাপতি জিএম আবদুুল আজিজ, নজরুল ইসলাম বাবলু প্রমুখ।

Comments