Posts

Showing posts with the label ভালোবাসা

ভালোবাসার একই ভাষা

Image
অজন্তা চৌধুরী  |  আপডেট: ০০:০৫, ফেব্রুয়ারি ০৮, ২০১৪  |  প্রিন্ট সংস্করণ             কদিন পরই ভ্যালেন্টাইনস ডে। তাই আজ দুটি ভালোবাসার গল্প বলব। স্থান-কাল-পাত্র প্রথমে বলে নিই। স্থান হলো জাপান, কালটি হবে ১৯৯৮ থেকে আজ পর্যন্ত। আর পাত্র হলো জাপানিজ দুটি পরিবার। এবার একটু বিস্তারিত বলি। মনোবুশো স্কলারশিপ নিয়ে জাপানে গিয়েছিলাম ১৯৯৮ সালের শেষের দিকে। হিরোশিমার কাছাকাছি ছোট্ট একটি শহর ওকায়ামা। এই ওকায়ামা বিশ্ববিদ্যালয়ে এমএসের পিএইচডির জন্য দীর্ঘ পাঁচ বছরের যাত্রা। জীবনে প্রথমবারের মতো বাবা-মা, পরিবার ছেড়ে একা একা থাকা। স্বাধীনতার আনন্দের চেয়ে একাকিত্ব আর হোম সিকে ভুগছিলাম বেশি। সারা দিন ল্যাবে নতুন কাজ, নতুন মানুষ আর নতুন পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর যখন চেষ্টা করছি, তখন একদিন বাংলাদেশ নিয়ে কিছু বলার জন্য একটি সেমিনারে ডাক পড়ল কুরাশিকি নামে একটি ছোট্ট শহরে। হলভর্তি বিভিন্ন বয়সী মানুষের সামনে বাংলাদেশ সম্পর্কে বলতে গিয়ে বারবার চোখ ভিজে যাচ্ছে, কণ্ঠ কেঁপে যাচ্ছে। আমার বক্তব্য শেষের যখন স্টেজ থেকে নেমে আসছি তখন ইউকো নামে...