সন্ত্রাসী হামলায় প্রথম আলোর সাংবাদিক গুরুতর আহত
প্রথম আলো ডেস্ক | তারিখ: ২৯-০৩-২০১৩ ০ মন্তব্য প্রিন্ট ShareThis « আগের সংবাদ যশোর জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন মাসুদ আলম ছবি: প্রথম আলো প্রথম আলোর যশোরের অভয়নগর প্রতিনিধি মাসুদ আলমকে পিটিয়ে বাঁ হাত ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা। তাঁর কোমরসহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের ধোপাদী গ্রামের উলুবটতলা স্থানে ওই হামলা চালানো হয়। জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রকল্পের দুর্নীতি নিয়ে একাধিক প্রতিবেদন করায় সুন্দলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিতোষ বিশ্বাসের লোকজন ওই হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। একইভাবে সংবাদ প্রকাশের জের ধরে গত মঙ্গলবার সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলাকালে প্রকাশ্যে প্রথম আলোর ধরমপাশা প্রতিনিধি সালেহ আহমদের ওপর হামলা চালান আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা। এর আগে গত বছর প্রথম আলোর মানিকগঞ্জ প্রতিনিধি আব্দুল মোমিন, রংপুরের তারাগ...