সোনালী ব্যাংকের মূল্যায়ন : হলমার্কের বন্ধকী সম্পত্তির মূল্য মাত্র ৬শ’ কোটি টাকা
অর্থনৈতিক রিপোর্টার « আগের সংবাদ 1 পরের সংবাদ» হলমার্ক গ্রুপের পক্ষ থেকে সোনালী ব্যাংকের কাছে বন্ধক রাখা ২১৪৩ শতাংশ জমির মূল্য মাত্র ৬শ’ কোটি টাকা। অথচ বন্ধকের সময় এ সম্পত্তির মূল্য ধরা হয়েছিল ২ হাজার কোটি টাকা। সে হিসেবে বন্ধকী সম্পত্তির মূল্য ১ হাজার ৪০০ কোটি টাকা বা প্রায় সাড়ে তিনগুণ বেশি দেখানো হয়েছিল। জমির বাজারদর মূল্যায়নে সোনালী ব্যাংকের গঠিত কমিটির প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। এ কমিটির প্রতিবেদন সম্প্রতি ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদের বৈঠকে তুলে ধরা হয়েছে। শিগগিরই অর্থ মন্ত্রণালয়কে এ বিষয়ে অবহিত করে ব্যাংক কর্তৃপক্ষ চিঠি দেবে। একইসঙ্গে সোনালী ব্যাংকের আর্থিক সঙ্কট কাটাতে সরকারের ভর্তুকির আওতায় টাকা চাওয়া হবে। সোমবার রাজধানীর মতিঝিলে সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান এএইচএম হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বেশিরভাগ পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার দত্তসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক সূত্র জানায়, হলমার্কের ঋণ জালিয়াতির তথ্য ফাঁসের পর ব্যাংকের কাছে প্রতিষ্ঠানটি মর্টগেজ হিসেব...