Posts

Showing posts with the label আওয়ামী ছাত্রলীগের খুনখারাবী

কলাপাড়ায় ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলাসহ বিভিন্ন স্থানে সংঘর্ষ ভাংচুর : কালকিনিতে কৃষক লীগ নেতার রগ কেটে দিয়েছে সন্ত্রাসীরা

Image
ডেস্ক রিপোর্ট « আগের সংবাদ 8 পরের সংবাদ» পটুয়াখালীর কলাপাড়ায় ছাত্রদলের সহসাধারণ সম্পাদকের ওপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলা। এদিকে গতকাল নোয়াখালীর কবিরহাটে সাপ্তাহিক আলোকিত সৌরভের প্রধান সম্পাদকের বাড়িতে সন্ত্রাসীদের হামলা। লক্ষ্মীপুরের রামগঞ্জে সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছে। মাদারীপুরের কালকিনিতে কৃষক লীগ নেতার রগ কেটে দিয়েছে সন্ত্রাসীরা। গাইবান্ধার সাঘাটায় ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়কের ওপর সন্ত্রাসী হামলা। প্রতিনিধিদের পাঠানো খবর— কলাপাড়ায় আহত ১ : পটুয়াখালীর কলাপাড়ায় পৌর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক লিটন গাজীকে ছাত্রলীগের ৪-৫ সন্ত্রাসী চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে। গতকাল উপজেলা বিচারিক হাকিম আদালতে জিআর মামলায় হাজিরা দিতে এলে তিনি এ হামলার শিকার হন। তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কবিরহাটে আহত ৫ : নোয়াখালীর কবিরহাটে গতকাল চট্টগ্রাম থেকে প্রকাশিত সাপ্তাহিক আলোকিত সৌরভের প্রধান সম্পাদক মোহাম্মদ আবদুল ওয়াদুদের বাড়িতে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এ সময় সন্ত্রাসীরা ভাংচুর চালায়। এতে অন্তত ৫ জন আহত হয়েছে। আহতদের বিভিন...

ভোলা পৌর মেয়র ও ছাত্রলীগ দু’গ্রুপে সংঘর্ষে ২ গুলিবিদ্ধসহ আহত ৩৪ : বাগেরহাটে বিএনপিকর্মীর বাড়িতে হামলা করেছে আ.লীগ সন্ত্রাসীরা

Image
ডেস্ক রিপোর্ট « আগের সংবাদ 5 পরের সংবাদ» ভোলায় পৌর মেয়র ও ছাত্রলীগ সভাপতি মোস্তাক শাহিন গ্রুপের মধ্যে সংঘর্ষে ২ জন গুলিবিদ্ধসহ অন্তত ৩৪ জন আহত হয়েছে। এদিকে গতকাল ভোলার লালমোহনে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষে ৬ জনকে পিটিয়ে আহত করা হয়েছে। হবিগঞ্জের বাহুবলে পৃথক সংঘর্ষে অন্তত ২২ জন আহত হয়েছে। হবিগঞ্জের বানিয়াচংয়ে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। বাগেরহাটে আওয়ামী লীগ সন্ত্রাসীরা ২ বিএনপি কর্মীর বসতবাড়ি ও ৩টি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাট করেছে। প্রতিনিধিদের পাঠানো খবর : ভোলায় আহত ৩৪ : ভোলায় লাশবাহী গাড়ি ভাংচুরের জের ধরে পৌর মেয়র ও যুবলীগ জেলা আহ্বায়ক মনিরুজ্জামান মনির এবং সাবেক ছাত্রলীগ সভাপতি মোস্তাক শাহিন গ্রুপের মধ্যে সংঘর্ষে ২ জন গুলিবিদ্ধসহ অন্তত ৩৪ জন আহত হয়েছে। গতকাল শহরের মুসলিমপাড়া মনেজা খাতুন হাই স্কুল এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় গ্রুপের মধ্যে ৭ রাউন্ড গুলি বিনিময় হয়। এ সময় ২টি মোটরসাইকেল, একটি ক্লিনিক, একটি ওষুধের দোকান ও ৫টি ঘরবাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। ঘটনার ছবি তুলতে গেলে মেয়র গ্রুপের লোকজন এনটিভির স্টাফ রিপোর্ট...

ছাত্রদলের ৪ নেতাকর্মীকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে জখম করল ছাত্রলীগ

Image
রাজশাহী অফিস ও রাবি প্রতিনিধি « আগের সংবাদ 62 পরের সংবাদ» রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসির প্রথম কার্যদিবসেই বেপরোয়া হয়ে উঠেছে ছাত্রলীগ। গতকাল ছাত্রদলের চার নেতাকর্মীকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে ছাত্রলীগ ক্যাডাররা। সকাল সাড়ে ১১টার দিকে মমতাজ উদ্দিন কলা ভবনের পশ্চিম গেটে এ ঘটনা ঘটে। এ নিয়ে ক্যাম্পাসে ও শহরে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় উভয়পক্ষে সংঘর্ষের আশঙ্কা করছেন শিক্ষক-শিক্ষার্থীরা। ছাত্রলীগের ধারালো অস্ত্রের আঘাতে আহতরা হলেন রাবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মার্কেটিং এমবিএ’র শিক্ষার্থী কামরুল হাসান, আহ্বায়ক কমিটির সদস্য ও আরবি সাহিত্য বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী পাভেজ আহমেদ, সমাজকল্যাণ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাসুদুর রহমান ও অপর ছাত্রদল কর্মী আরবি বিভাগের শিক্ষার্থী রাহাদ হোসেন। এর মধ্যে রাবি ছাত্রদলের নেতা পারভেজের পিঠে, বাম কাঁধে ও মাথায় গুরুতর জখম করা হয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৭নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এছাড়া বাকিদের ৬ ও ৮নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছ...