কার দালালি কে করে
স ঞ্জী ব চৌ ধু রী « আগের সংবাদ 15 পরের সংবাদ» আমার সাংবাদিকতা জীবন গত ফেব্রুয়ারিতে ৪৩ বছর পেরিয়ে ৪৪ বছরে পড়েছে। এই দীর্ঘ সময়ে স্বনামে বহু লেখা লিখেছি। গত সপ্তাহে ‘কারা বেশি বিপন্ন’ শিরোনামে লেখার জন্য দেশ-বিদেশ থেকে হাজারখানেক মানুষের যে আবেগাপ্লুত সাড়া পেয়েছি, তা আমার জন্য এক অচিন্তনীয় অভিজ্ঞতা। অনেকে আমার সঙ্গে ফোনে সরাসরি কথা বলেছেন। কথা বলতে গিয়ে কেউ কেউ আবেগে কেঁদে ফেলেছেন। এসব আলাপচারিতায় আমার মনে হয়েছে, দাড়ি-টুপিধারী ধর্মপ্রাণ মুসলমানদের নীরব কান্না যে এই ডামাডোলের মাঝেও একজন হিন্দুর চেখে ধরা পড়বে এবং তার কলম দিয়ে প্রকাশ পাবে, তা তারা কল্পনা করেননি। মনে রাখতে হবে, আমি কিন্তু বলছি না যে এদেশে সংখ্যালঘুরা, বিশেষ করে হিন্দুরা বিপন্ন নয়। হিন্দুদের বাড়িঘরে, মন্দিরে, ব্যবসাপ্রতিষ্ঠানে রাতের আঁধারে চোরাগোপ্তা হামলা এখনও চলছে। এসব হামলায় জড়িতদের নাকি শনাক্ত করা যাচ্ছে না। ফলে সাজা ভোগ করা দূরে থাকুক, হামলাকারীরা ধরাও পড়ছে না। সাম্প্রতিক এসব হাঙ্গামা ছাড়াও হিন্দুদের মনে সঙ্গত কারণেই যে বেদনার পাহাড় জমে আছে, সে ব্যাপারে একজন হিন্দু হিসেবে আমি অবহি...