কোমরব্যথা এড়াতে ১০ পরামর্শ
আপডেট: ০১:৩৭, মে ৩০, ২০১৪ | প্রিন্ট সংস্করণ ০ Like গবেষকেরা বলছেন, ৯০ শতাংশের বেশি কোমরব্যথার কারণ তেমন কোনো জটিল রোগ নয়, বরং ভুল ও মন্দ অভ্যাসের কারণেই হয়ে থাকে৷ দৈনন্দিন কাজকর্মে মেরুদণ্ডের ওপর অতিরিক্ত ও অসম চাপের কারণে বেশির ভাগ কোমরব্যথার শুরু৷ তাই এই কোমরব্যথা এড়াতে পাল্টে ফেলতে হবে কিছু অভ্যাস: ১. শক্ত ও সমান বিছানায় ঘুমাবেন, একটা মাঝারি পাতলা বালিশ ব্যবহার করবেন ৷ ফোমের বিছানা, সোফা ইত্যাদিতে শোয়ার অভ্যাস ত্যাগ করুন ৷ ২. মেঝে থেকে কিছু তোলার সময় কোমর বাঁকিয়ে নয় , সোজা হয়ে বসে তুলবেন৷ ৩. চেয়ারে বসার সময় ঘাড় ও পিঠ সোজা রেখে বসবেন৷ ৪. টানা বেশিক্ষণ দাঁড়িয়ে অথবা বসে থাকবেন না ৷ ৫. ঝুঁকে কাজ করবেন না৷ কোনো ব্যথায় আক্রান্ত ব্যক্তিরা ভারী জিনিস, যেমন বেশি ওজনের থলি, হাঁড়ি, পানিভর্তি বালতি ইত্যাদি বহন করবেন না৷ ৬. পিঁড়িতে বসে কাজ যেমন মাছ কাটা, শাকসবজি কাটা ঠিক নয় ৷ এগুলো দাঁড়িয়ে বা বসে টেবিল ব্যবহার করে করবেন৷ ৭. সিঁড়িতে ওঠার সময় মেরুদণ্ড সোজা রেখে ধীরে ধীরে উঠবেন ...