ওবামাকে লেখা চিঠিতে ‘রেড়ির বিষ’
- Get link
- X
- Other Apps
প্রম আলো
অনলাইন ডেস্ক | তারিখ: ১৭-০৪-২০১৩
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইউনাইটেড স্টেটস সিক্রেট সার্ভিসের গোয়েন্দারা জানিয়েছেন, প্রেসিডেন্ট বারাক ওবামাকে উদ্দেশে পাঠানো এক চিঠিতে তাঁরা ‘সন্দেহজনক পদার্থের’ সন্ধান পেয়েছেন।
আল জাজিরা জানায়, সিক্রেট সার্ভিসের মুখপাত্র এড ডোনোভান আজ বুধবার বলেছেন, হোয়াইট হাউসে পৌঁছবার আগেই একটি দপ্তরে চিঠিটিকে আটকে দেওয়া হয়। তিনি আরও বলেন, গত মঙ্গলবার চিঠিটি গোয়েন্দাদের হাতে পৌঁছায়।
ডোনোভার বলেন, ‘যেসব চিঠি বা পার্সেল প্রাপকদের কাছে পৌঁছে দেওয়ার আগে দ্বিতীয়বার পরীক্ষা করে দেখার প্রয়োজন হয় বা যেগুলোর বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষার দরকার পড়ে সংশ্লিষ্ট দপ্তরটি সেগুলো নিয়মিতভাবে পরীক্ষা করে থাকে।’ তিনি বলেন, ‘সিক্রেসট সার্ভিস ইউএস ক্যাপিটোল পুলিশ ও ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) সাথে যৌথভাবে কাজ করছে।’
এফবিআই বলছে, প্রাথমিক পরীক্ষার পর প্রেসিডেন্ট ওবামার কাছে পাঠানো চিঠিটি বিষাক্ত পদার্থ ‘রেড়ির বিষ’ পাওয়া গেছে। চিঠিটিকে আরও পরীক্ষা করা হবে, কারণ প্রাথমিক পরীক্ষায় ভুল ফল পাওয়া যেতে পারে।
কর্মকর্তার জানিয়েছেন, পুরোপুরি নিশ্চিত হতে কমপক্ষে ৪৮ ঘণ্টা লাগবে।
মিসিসিপির সিনেটর রজার উইকারকে লেখা একটি চিঠিতে রেইজিন বা রেড়ির বিষ পাওয়ার পর এ ঘটনাটি ঘটল।
আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ওবামার কাছে যে চিঠিটি পাঠানো হয়েছে, সেটি উইকারের কাছে পাঠানো চিঠিটির মতোই।
২০০১ সালে দেশটিতে সন্ত্রাসী হামলার পর অনেক আইন প্রণেতা ও সাংবাদিকের কাছে বিষাক্ত পদার্থ অ্যানথ্রাক্স মেশানো চিঠি পাঠানো হয়েছিল। এতে ১৭ জন অসুস্থ হয়ে পড়ে।
গত সোমবার বোস্টনে বোমা হামলায় তিনজনের মৃত্যু ও ১৭০ জন আহত হওয়ার ঘটনার সাথে আজকের এ ঘটনাটি দেশটির জনগণের উদ্বিগ্নতায় নতুন মাত্রা যুক্ত করেছে।
রেড়ি গাছের বিষ খুবই মারাত্মক। রেড়ির বীজ থেকে তৈরি হয় এক ধরনের তেল। বাংলাদেশে এক সময় এ তেল কুপি জ্বালানোর জন্য ব্যবহূত হতো। এর খুব অল্প পরিমাণ যদি মানবদেহে ঢুকে তবে তা মৃত্যুর কারণ হতে পারে।

Comments